শিরোনাম
◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি?

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ১০:৩৩ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিলো মালদ্বীপ

মালদ্বীপে কাগজপত্র ছাড়া বসবাসরত বাংলাদেশিদের বৈধকরণের সুযোগ দিয়েছে দেশটির সরকার। ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে এপ্রিলের ২ তারিখ পর্যন্ত। সুযোগটি কাজে লাগাতে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

মালদ্বীপে এক লাখের বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। অনেকেই বৈধ কাগজপত্র ছাড়া কাজ করছেন। এ কারণে দেশটির প্রশাসন তাদের অবৈধ ঘোষণা করেছে। তবে এবার তাদের বৈধকরণে সরকারের পক্ষ থেকে সুযোগ দেয়া হয়েছে।

বিভিন্ন কারণে অবৈধ ঘোষিত প্রবাসীরা বৈধ হতে তিন মাসের সময় পাচ্ছেন। ১ জানুয়ারি শুরু হওয়া এ কার্যক্রম চলবে এপ্রিলের ২ তারিখ পর্যন্ত। প্রবাসীরা নতুন কোম্পানি বা মালিকানা ঠিক করে নির্দিষ্ট প্রক্রিয়ায় মালদ্বীপের স্বরাষ্ট্র, নিরাপত্তা ও প্রযুক্তি মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন।

দেশটিতে বৈধভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা মালদ্বীপ সরকারের এ উদ্যোগের প্রশংসা করেছেন। মালদ্বীপ সরকারের এ সুযোগ গ্রহণ করতে দেশটিতে অবৈধভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন হাইকমিশনার।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, মালদ্বীপের নিরাপত্তা মন্ত্রণালয় একটা সাইট খুলবে, সেখান থেকেই আবেদন করা যাবে।

দেশটির সরকারের এই ধরনের প্যাকেজকে বাংলাদেশি প্রবাসী ভাই-বোনদের এটা একটা বড় একটা সুযোগ বলেও মন্তব্য করেন তিনি।

২০২৪ সালের মে মাস থেকে চালু হওয়া অপারেশন কুরাঙ্গি'র আওতায় যারা বায়োমেট্রিক সম্পন করেছেন কেবল তারাই আবেদন করতে পারবেন বলে জানিয়েছে দেশটিতে থাকা বাংলাদেশ হাইকমিশন। সূত্র: সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়