শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০১:১৮ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিটে অবিশ্বাস্য ভাগ্য—বাংলাদেশি কাঠমিস্ত্রি মহিন জিতলেন ২.৫ লাখ দিরহাম

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আজমানে কর্মরত বাংলাদেশি কাঠমিস্ত্রি মুহাম্মদ মহিন প্রথম চেষ্টাতেই বড় বাজিমাত করে জিতে নিলেন ২ লাখ ৫০ হাজার দিরহাম। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩ লাখ ৩০ হাজার টাকা। দেশটির রাজধানী আবুধাবিতে ইয়াস মেরিনা সার্কিটে অনুষ্ঠিত আবুধাবি গ্র্যান্ড প্রিক্সে ‘বিগ টিকিট’র ফর্মূলা ওয়ান চালকভিত্তিক একটি গেম খেলে এই মোটা অঙ্কের পুরস্কার লাভ করেছেন মুহাম্মদ মহিন।

রোববার (৭ ডিসেম্বর) গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। প্রতিবেদন অনুযায়ী, ইয়াস মেরিনা সার্কিটে বিগ টিকিটের একটি ইয়াটে মুহাম্মদ মহিনসহ আরও কয়েকজন নির্বাচিত অংশগ্রহণকারীদের সিজন ফাইনাল রেসে অংশগ্রহণকারী একজন চালকের নাম বেছে নেয়ার কথা বলা হয়।

এ সময় বিগ টিকিটের দল পাঁচটি ফিনিশিং অবস্থান (৩, ৬, ১০, ১৩ ও ১৮) নির্ধারণ করে দেয়। মুহাম্মদ মহিনের এলোমেলোভাবে বেছে নেয়া রেসিং বুলসের চালক লিয়াম লসন ১৮তম স্থানে রেস শেষ করেন, আর যা ছিল পুরস্কারের জন্য নির্ধারিত অবস্থান। এতেই ২ লাখ ৫০ হাজার দিরহাম পুরস্কার লাভ করেন মুহাম্মদ মহিন।

বাংলাদেশি এ তরুণ তার এই বড় সাফল্যে নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি জয়ী হবো, এটা কখনোই আশা করিনি। আমি গত ১০ বছর ধরে গ্র্যান্ড প্রিক্স দেখে আসছি। এটি আমার প্রথমবারের মতো বিগ টিকিট কাটা ছিল এবং প্রথমবারের চেষ্টাতেই জয়ী হয়েছি আমি।

এ সময় মুহাম্মদ মহিনের কাছে রেসিং বুলসের চালক লিয়াম লসনকে চেনেন কিনা জানতে চাওয়া হয়। জবাবে তিনি হাসতে হাসতে বলেন, না, আমি তাকে চিনি না। আমি এলোমেলোভাবে তার নাম বেছে নিয়েছিলাম।

৩০ বছর বয়সী বাংলাদেশি তরুণ জানান, তার পুরস্কারের এই অর্থ ৭২ জন সদস্যবিশিষ্ট একটি গ্রুপের সঙ্গে ভাগাভাগি করবেন। গ্রুপটির সদস্যদের অধিকাংশই বিগ টিকিটে নতুন।

মুহাম্মদ মহিন জানিয়েছেন, এই জয় তাকে ভবিষ্যতেও টিকিট কেনা চালিয়ে যেতে উৎসাহিত করবে। তিনি বলেন, আমি টিকিট কেনা চালিয়ে যাব। ইয়াস মেরিনা সার্কিটে ফর্মুলা ওয়ান রেস দেখার সময়টা বেশ উপভোগ করেছি। এই অভিজ্ঞতাগুলো কখনো স্বপ্নেও ভাবিনি আমি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়