শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০৫:১৫ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব আমিরাতে এবার সোনা জিতলেন বাংলাদেশি বিক্রয়কর্মী

মাত্র চারদিনের ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতে লটারিতে সোনা জিতেছেন আরেক বাংলাদেশি প্রবাসী। নতুন করে সোনা জেতা এই বাংলাদেশির নাম মোহাম্মদ হায়দার আলী। তিনি ২৫০ গ্রাম ২৪ ক্যারেটের সোনা জিতেছেন। বাংলাদেশি অর্থে যার মূল্য ৪০ লাখ টাকার বেশি।

সংবাদমাধ্যম গালফ নিউজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জানিয়েছে, ৩১ বছর বয়সী হায়দার আলী সাপ্তাহিক ই ড্রতে এই সোনা পেয়েছেন। তিনি আমিরাতের আল আইনে থাকেন। সেখানে একটি ইলেকট্রনিকস সামগ্রীর দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন।

গত দুই বছর ধরে চার থেকে পাঁচ বন্ধু মিলে তারা লটারির টিকিট কিনছিলেন। অবশেষে কাঙ্ঘিত সাফল্য পেয়ে ২৫০ গ্রাম সোনা জিতেছেন তিনি।

গালফ নিউজ জানিয়েছে, হায়দার আলীকে যখন লটারি কর্তৃপক্ষ ফোন করেন তখন তিনি বিশ্বাস করতে পারছিলেন না। তিনি ফোন করা হোস্টকে জিজ্ঞেস করেন, কত গ্রাম সোনা জিতেছি? তিনি প্রথমে ভেবেছিলেন তার কোনো বন্ধু হয়ত মজা করছিলেন। কিন্তু সত্যিটা জানতে পেরে তিনি ও তার বন্ধু আনন্দে লাফিয়ে ওঠেন।

লটারিতে পাওয়া সোনার বার দিয়ে কী করবেন সেটি এখনো ঠিক করেননি হায়দার।

এর আগে গত সপ্তাহে মানসুর আহমেদ নামে এক বাংলাদেশি ইলেকট্রিশিয়ান ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম সোনা জিতেছিলেন।

এর মাধ্যমে দুই প্রবাসী বাংলাদেশি পরপর দুই সপ্তাহে সোনার বার জিতে লাখপতি বনে গেলেন। সূত্র: গালফ নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়