শিরোনাম
◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০৮:১১ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্যামিলি ভিসার জটিলতা কমাতে ইতালির নতুন উদ্যোগ

ইতালিতে ফ্যামিলি ভিসার আবেদনপত্র দিনের পর দিন অকারণে আটকে রাখার অভিযোগ দীর্ঘদিনের। ইতালি প্রবাসী বাংলাদেশিরা এ কারণে সময়মতো তাদের পরিবার আনতে ব্যর্থ হচ্ছেন। বিষয়টি নিয়ে নানা ধরনের সমালোচনার পর এবার ইতালি সরকারের নজর পড়েছে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে, বর্তমান সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে ফ্যামিলি ভিসার অনুমতিপত্র ১৫০ দিনের মধ্যে ইস্যু করার বিধান বাধ্যতামূলক করেছে।

এছাড়া ইতালিতে বৈধভাবে এসে প্রতারণার শিকার হয়েছেন– প্রমাণ করতে সক্ষম হলে অভিবাসীরা এক বছর অবস্থানের অনুমতি পেতে পারেন। একই সুবিধা পাবেন স্পন্সর ভিসায় আসা প্রবাসীরা।

ইতালি সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। স্বাগত জানিয়েছেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরাও।

ইতোমধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি বৈধ ভিসায় ইতালিতে এসে অবৈধভাবে থেকে গেছেন। তাদের মধ্যে প্রমাণ সাপেক্ষে সর্বোচ্চ এক বছরের বৈধতার অনুমতিপত্র দেবে দেশটির সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়