শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ০৯:৫০ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ওমানে ৭ বাংলাদেশি নিহত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় সাতজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতরা সবাই চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা।

নিহতের স্বজনদের মাধ্যমে জানা গেছে, আজ বুধবার সন্ধ্যার দিকে সাগরে কাজ শেষে তারা মাইক্রোবাসযোগে বাসায় ফিরছিলেন। এ সময় সড়ক দুর্ঘটনায় তাদের গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

এতে দুর্ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। নিহত সাতজনের মধ্যে এ পর্যন্ত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—সারিকাইত ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আলী কব্বর সেরাংয়ের ছেলে আমিন সওদাগর, ৪ নং ওয়ার্ডের শহিদুল্লাহর ছেলে আরজু এবং ২ নং ওয়ার্ডের ইব্রাহীম মেস্তুরীর ছেলে রকি।

উল্লেখ্য, ওমান হলো বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির অন্যতম গন্তব্য। প্রচুর বাংলাদেশি সেখানে কাজ করেন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পর দেশটি বাংলাদেশের শ্রমবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ। সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়