শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৫ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব আমিরাতে নিজ রুম থেকে বাংলাদেশির লাশ উদ্ধার

দুবাইয়ের নিজ রুম থেকে মনির হোসেন (২৮) নামের এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। রোববার বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে নিহত মনিরের পরিবার এই খবর পেয়েছে। মনির দুবাইয়ের আল আবাদি ফুড ইন্ডাস্ট্রিজ (ফুড ইন কোরিয়াম) কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের হাসনাবাজ গ্রামের মৃত আরজ আলীর ছেলে।

নিহতের বড় ভাই আনোয়ার হোসেন জানিয়েছেন, মনির জবেল আলীতে চারজনের একটি রুমে থাকতেন। শনিবার রাত ১০টার দিকে ডিউটি শেষে রুমে ফিরে রান্না করার সময় পরিবারের সাথে কিছুক্ষণ কথা বলেছিলেন। পরে ফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে মনিরের ফোনে কেউ রিসিভ করেনি।

পরিচিতজনদের খবর দিয়ে রুমে পাঠানো হলে, সেখানে মনিরের ঝুলন্ত লাশ দেখতে পান। ঘটনার পর মনিরের সঙ্গে রুমে থাকা ১ পাকিস্তানি ও ১ ভারতীয়সহ তিনজন নিখোঁজ রয়েছেন। পুলিশ সকালে এসে লাশ উদ্ধার করেছে।

মনির দুই বছর প্রবাসে ছিলেন। গত ছয় মাস দেশে ছুটি কাটিয়ে তিনি আবার দুবাই ফিরে যান। পরিবারের দাবি, মনির আত্মহত্যার স্বভাবের ব্যক্তি ছিলেন না। তার পরিকল্পনা ছিল প্রবাসে আরও এক বছর থেকে দেশে ফিরে বিয়ে এবং ব্যবসা-বাণিজ্য চালানো।

পরিবারের অভিযোগ, এটি হত্যা ঘটনা হতে পারে। তারা স্থানীয় ও প্রবাসে কর্তৃপক্ষের কাছে ন্যায্য বিচার ও মরদেহ দেশে ফেরত আনার দাবি জানিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়