শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩২ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ও গুয়াতেমালা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন

গুয়েতেমালায় বাংলাদেশের অনাবা‌সিক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মঙ্গলবার (৯ সে‌প্টেম্বর) গুয়াতেমালার উপ-পররাষ্ট্রমন্ত্রী মোনিকা বোলানোস পেরেজের কাছে তার পরিচয়পত্রের একটি কপি হস্তান্তর করেছেন।

পরে অনুষ্ঠিত এক বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করেন।

উপ-পররাষ্ট্রমন্ত্রী মোনিকা পেরেজ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। রাষ্ট্রদূত মুশফিক প্রস্তাব করেন যে,  গুয়াতেমালার ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ সফর করতে পারে, যেখানে তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও পাটজাত দ্রব্যসহ বাংলাদেশের প্রতিযোগিতামূলক খাতগুলোতে বিনিয়োগ ও বাণিজ্যের সম্ভাবনা অন্বেষণ করা হবে।

রাষ্ট্রদূত একই দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক লিনসে হার্নান্দেজের সঙ্গে বৈঠক করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক অগ্রসরে বাংলাদেশের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

পরে রাষ্ট্রদূত মুশফিক গুয়াতেমালার স্বাধীনতার ২০৪তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী কার্লোস রামিরো মার্তিনেজ রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং পারস্পরিক স্বার্থ ও বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

এ সফরের অংশ হিসেবে রাষ্ট্রদূত মুশফিক বাংলাদেশি মালিকানাধীন একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেন। তিনি উদ্যোক্তাদের এই উদ্যোগকে দু’দেশের অর্থনৈতিক ও জনগণের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়