শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৬, ০৬:৪০ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

কবি–সাহিত্যিক ও সাংবাদিকদের স্বাক্ষরে শোকবই, স্মরণ—‘তিনি ছিলেন সংস্কৃতির মহাকাব্য’

মনিরুল ইসলাম:  বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের কালো ছায়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো দেশ। শহর থেকে গ্রাম—সর্বত্রই নেমে এসেছে গভীর নীরবতা ও শোকের আবহ। রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন চলছে সারা দেশে। এই জাতীয় শোকের সময়ে কবি,  সাহিত্যিক, সাংবাদিক, প্রকাশকরা  তাঁদের বেদনা প্রকাশ করছেন কবিতার পংক্তি ও শোকলিপির মাধ্যমে। 

আজ বৃহস্পতিবার  বাংলা একাডেমি প্রাঙ্গণে কবি ও সাহিত্যিকদের জন্য রাখা শোক বই। এই শোক বইয়ে 
  শোক প্রকাশ করে স্বাক্ষর করেন কবি-সাহিত্যিকরা। স্বাক্ষর কার্যক্রম চলবে বিকাল ৫ টা পর্যন্ত। আয়োজনে জাসাস।

কথাসাহিত্যিক ও বিশিষ্ট অভিনেতা এবিএম সোহেল রশিদ শোক বইয়ে লেখেন—‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনবার দায়িত্ব পালনকারী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক উদারীকরণ ও প্রবৃদ্ধি, রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের বিকাশ, নারী ক্ষমতায়ন, সংস্কৃতির বিকাশের এক মহাকাব্য। তুমি আছ বাংলাদেশের হৃদয় জুড়ে।’

এছাড়াও শোক জানিয়ে স্বাক্ষর করেন প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, কবি, সাংবাদিক ও সংগঠক মো. বেল্লাল হাওলাদার। তিনি শোক বইয়ে লেখেন—‘বেগম খালেদা জিয়া: একটি নাম, একটি ইতিহাস; তার এই চিরবিদায় বিশাল এক শূন্যতার সৃষ্টি হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। এ দেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিনম্র শ্রদ্ধা।’

শোক বইয়ে কথাসাহিত্যিক মনি হায়দায় লেখেন, জীবন মানেই মৃত্যু। সেই মহান মৃত্যুকে বরণ করেছেন স্বাধীন বাংলাদেশের তিন বারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া৷  তাঁকে সশ্রদ্ধ সালাম।

বাংলা একাডেমির পরিচালক জি এম মিজানুর রহমান, বাংলাদেশের আপামর জনগনের  আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া।

সিনিয়র সাংবাদিক  মনিরুল ইসলাম লিখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় অভিভাবক।  তাঁর মৃত্যুতে জাতি অভিভাবকহীন হয়ে পড়েছেন। আজকের এইদিনে তাঁর অবস্থান থাকা দরকার ছিলো। তবে বিধির বিধান তো আর অমান্য করা যাবে না।দোয়া করি আল্লাহ যেনো তাঁকে বেহেস্ত নসিব করেন।

বাংলা একাডেমির সহপরিচালক তারিক ফেরদৌস বলেন, বাংলাদেশের  রাজনীতিতে বেগম খালেদা জিয়া অনুকরণীয় ও স্মরণীয় ব্যক্তিত্ব।

আরও স্বাক্ষর করেন  এডভোকেট ফরহাদ হোসেন নিয়ন,ওয়ালেদুর রহমান খান, ড. মফিদুল আলম, আজিজুল হক, জাহিদ চৌধুরী, মোহাম্মদ আলী, মাকসুদুর রহমান টিপু,  শাহ মোহাম্মদ বিল্লাল, বাংলাদেশ সমাচারের সিনিয়র সাংবাদিক মো. আমিনুল ইসলাম, কবি জাহিদ হোসেনসহ আরও অনেক কবি ও সাহিত্যিক।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর প্রয়াণে দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। তাঁর নামাজে জানাজা রূপ নেই মহাসমুদ্রে। যা মুসলিম বিশ্বের মধয়ে সব্বোর্চ ঐতিহাসিক জানাজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়