শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ০৭:৫০ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইফতারের টেবিলে প্রশান্তি আনবে স্বাস্থ্যকর মাঠা

বাঙালির ইফতারের অন্যতম উপাদান হচ্ছে বিভিন্ন ধরনের পানীয়। প্রতি বছর রোজ এলেই বাজারে প্রচলিত পানীয় বা শরবতের কদর বেড়ে যায় কয়েকগুণ।

আর মৌসুমটা যদি হয় কাঠ ফাটা রোদের-তাহলে তো কথাই নেই। প্রচলিত নানা ধরনের পানীয়র মধ্যে গরমে তৃষ্ণার্ত রোজাদারদের প্রাণ জুড়ানোর অন্যতম জনপ্রিয় একটি পানীয় ‘মাঠা’।

গ্রাম থেকে শহরের ইফতারের বাজারে খুঁজলেই হাতের কাছে পাওয়া যায় মাঠা। বাসায় তৈরি করা যায় জনপ্রিয় এই দুগ্ধজাত পানীয়। মাঠায় প্রচুর পরিমাণে পটশিয়াম ও ভিটামিন ‘বি’ থাকে।  একাধিক মিনারেলস ও অ্যান্টিঅক্সিড্যান্স সমৃদ্ধ মাঠা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। এছাড়া ঘুমও ভালো হয়। 

মাঠা কীভাবে বানাবেন, কী কী লাগবে তা দেখে নিন এখানে…

মাঠা বানাতে যা লাগবে : টক দই ও চিনি (পরিমাণমতো), লবণ (স্বাদমতো), পেস্তা বা কাজু বাদাম বাটা, লেবুর রস ও বরফ কুচি ।

বাসায় যেভাবে তৈরি করবেন:

টক দই কিছুটা পানি দিয়ে একটু পাতলা করে নিন। এবার ডাল ঘুটনি দিয়ে বেশ ভালো মতো ঘুটতে হবে। কিছুক্ষণ পর দেখবেন ওপরে ক্রিম ভেসে উঠবে, সেগুলো তুলে ফেলুন। এবার ওই ক্রিম তোলা টক দইতে বাকি পানি, চিনি, লবণ, বাদাম বাটা, লেবুর রস মিশিয়ে নিয়ে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন মাঠা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়