শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ০৬:০৪ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘যতদিন নিঃশ্বাস চলবে, দায়িত্ব পালন করব’—পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পদত্যাগের খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতদিন তার শ্বাস চলবে ততদিন তিনি নিজের দায়িত্ব পালন করে যাবেন।

সোমবার (১ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি।

রোববার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, যতদিন আমার নিঃশ্বাস চলবে, আমি আমার পথচলা অব্যাহত রাখব। আমরা হয় শক্তির সঙ্গে এগিয়ে যাব, নয়তো শহীদ হব—উভয় ক্ষেত্রেই এটি আমাদের জন্য বিজয়।

পেজেশকিয়ান আরও বলেন, তার জীবন ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির জীবনের চেয়ে বেশি মূল্যবান নয়। তিনি জোর দিয়ে বলেন, সমস্যার সমাধান করতে হলে ঘটনাস্থলে উপস্থিত থেকে সততার সঙ্গে কাজ করতে হবে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করে যে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে ইরান সরকার এই দাবি তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে।

সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, শত্রুভাবাপন্ন এই মিডিয়ার দাবি দেশে অস্থিরতা তৈরির একটি অংশ। যখনই জাতীয় ঐক্য আরও মজবুত হয় এবং জনগণ সংকটের সময় একত্রিত হয়, তখনই এমন গুজব ছড়ানোর চেষ্টা বাড়ে।

তিনি আরও বলেন, অনেক মিডিয়া বাস্তবতার বদলে নিজেদের ইচ্ছাকে সংবাদ বানিয়ে প্রচার করে। কিন্তু দেশের বাস্তব চিত্র দেখা যায় চলমান রাষ্ট্রীয় কাজকর্মে।

মোহাজেরানি জানান, রোববারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা বৈঠকেও প্রেসিডেন্ট পেজেশকিয়ান সভাপতিত্ব করেছেন। সেখানে তিনি জনগণের সেবা চালিয়ে যাওয়া, জাতীয় ঐক্য বজায় রাখা এবং দেশের কাজ নিরলসভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন।

প্রেসিডেন্ট বলেছেন, জনগণ আমাদের যে দায়িত্ব দিয়েছে, সেখান থেকে আমরা এক পা-ও পিছিয়ে যাব না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়