শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ০৯:০৬ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেতফল: ভারতের সাপের গ্রাম

সাপের নাম শুনলেই যেখানে সাধারণ মানুষের পিঠটান দেওয়ার উপক্রম হয়, সেখানে ভারতের এমন একটি গ্রাম রয়েছে যেখানে বিষধর সাপের উপস্থিতি কোনও আতঙ্ক সৃষ্টি করে না। এখানকার বাসিন্দারা সাপের সঙ্গেই বড় হন, তাদের আচরণ বোঝেন এবং সাপকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবেই মেনে নিয়েছেন। পুরুষানুক্রমিক বিশ্বাস আর স্থানীয় রীতিনীতি এই সাপের সঙ্গে মানুষের সম্পর্ককে এমন এক রূপ দিয়েছে, যা দেখলে যে কেউ চমকে উঠবেন।

ভারতের মহারাষ্ট্রের সোলাপুর জেলায় অবস্থিত এই গ্রামের নাম শেতফল। পুরো ভারতে এটি ‘সাপের গ্রাম’নামে পরিচিত। এই গ্রামের বাসিন্দাদের সঙ্গে সাপের, বিশেষ করে বিষধর গোখরা (কোবরা) সাপের অদ্ভুত সহাবস্থান রয়েছে। এখানকার সবচেয়ে অবাক করা বিষয় হলো, গ্রামের বহু ঘরের ভেতরেই সাপের জন্য আলাদা জায়গা বা বিশ্রামের স্থান তৈরি করে রাখা হয়। স্থানীয়রা সাপকে ভয়ের বদলে গভীর শ্রদ্ধার চোখে দেখেন।

এই গ্রামের এমন খ্যাতির পেছনে রয়েছে গভীর ধর্মীয় বিশ্বাস এবং সাপ পূজার দীর্ঘদিনের ঐতিহ্য। এখানকার কিছু অনন্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে- গ্রামবাসীরা গোখরা সাপকে অত্যন্ত পবিত্র মনে করেন, ঘরের ভেতরে সাপের থাকার জন্য ঐতিহ্যগতভাবে বিশেষ স্থান রাখা হয়, হিন্দু সনাতন ধর্মে নাগ পূজার সংস্কৃতির সঙ্গে এখানকার মানুষের শ্রদ্ধা জড়িত, প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা স্থানীয় নানা গল্প ও বিশ্বাস একে টিকিয়ে রেখেছে।

অনেক গ্রামবাসীর বিশ্বাস, মানুষ ও সাপের মধ্যে এই পারস্পরিক সহাবস্থানের কারণে সাপ এখানে কাউকে কোনও ক্ষতি করে না।

ভারতে শতাব্দী ধরে নাগ পঞ্চমীর মতো উৎসবের মাধ্যমে নাগ পূজা প্রচলিত থাকলেও, শেতফল গ্রামে এই ভক্তি কেবল বার্ষিক কোনও আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি তাদের প্রতিদিনের জীবনের অংশ। শহরের মানুষের মতো সাপ দেখে এখানে কেউ আতঙ্কিত হন না। সাপের পাশে স্থানীয়দের এমন নিশ্চিন্তে থাকা এবং গোখরা সাপের অবাধে ঘুরে বেড়ানোর গল্পই শেতফলকে ভারতের অন্যতম এক অদ্ভুত গ্রামের স্বীকৃতি এনে দিয়েছে।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়