শিরোনাম
◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ০৯:৪১ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিচ্ছে চীন, সুবিধা পাবেন যারা

রাশিয়ার নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা দিচ্ছে চীন। এ সুবিধা ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বুধবার এ তথ্য জানান।

তার মতে, বর্তমানে বলবৎ থাকা সুবিধাটির মেয়াদ বাড়ানো হয়েছে। দুই দেশের মধ্যে মানুষের যাতায়াত আরও সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্লোবাল টাইমসের প্রতিবেদনে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ পাসপোর্টধারী রুশ নাগরিকরা ব্যবসা, পর্যটন, পারিবারিক সফর, বিনিময় কর্মসূচি বা ট্রানজিটের উদ্দেশ্যে সর্বোচ্চ ৩০ দিনের জন্য ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন।

গুও জিয়াকুন বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের কৌশলগত নির্দেশনায় রাশিয়া-চীন সম্পর্ক উচ্চ পর্যায়ে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে জনসম্পৃক্ততা সহজ করতে এবং নতুন যুগের সমন্বিত কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করতে বেইজিং মস্কোর সঙ্গে কাজ চালিয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়