শিরোনাম
◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০১:০৬ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাগরিকত্ব পেতে হলে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু করল ভারত

খবর আনন্দবাজার: ভারতে নাগরিকত্ব পেতে বাংলাদেশি, পাকিস্তানি ও আফগান নাগরিকদের জন্য নতুন নিয়ম চালু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সংশোধিত বিধি অনুযায়ী, এখন থেকে নাগরিকত্বের আবেদনকারীদের নিজ দেশের পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ঘোষণাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে নতুন একটি অনুচ্ছেদ যুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। নতুন নিয়মটি বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাগরিকত্ব প্রত্যাশী আবেদনকারীর কাছে নিজ দেশের কোনো বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকতে পারবে না। যদি বৈধ পাসপোর্ট থাকে, তবে তার নম্বর, ইস্যুর তারিখ এবং মেয়াদসহ পূর্ণ তথ্য দিতে হবে। পাশাপাশি লিখিতভাবে ঘোষণা করতে হবে যে, নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট পাসপোর্ট ডাক বিভাগের নির্ধারিত কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে।

সংশোধিত বিধিতে আরও বলা হয়েছে, নতুন অনুচ্ছেদটি বিধিমালার ১সি তফসিলের পরে যুক্ত হবে। এই তফসিলটি মূলত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য।

এর আগে ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করে ভারত সরকার। ওই আইনের মাধ্যমে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে আসা নথিপত্রহীন অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার পথ সহজ করা হয়। এর ধারাবাহিকতায় এবার ২০০৯ সালের বিধিতে নতুন সংশোধন আনল কেন্দ্রীয় সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়