শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ০৮:২৬ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান যুদ্ধে বিশ্ব তেলের বাজারে বড় ধস, ৫০ দিনে ৫০ বিলিয়ন ডলারের ক্ষতি

ইরান যুদ্ধের প্রথম ৫০ দিনে বিশ্ববাজারে বিপুল পরিমাণ জ্বালানি তেলের উৎপাদন বন্ধ হয়ে গেছে, যার আর্থিক মূল্য প্রায় ৫০ বিলিয়ন (৫ হাজার কোটি) মার্কিন ডলার। কয়েকজন বিশেষজ্ঞ ও বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ বলছে, আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় এই জ্বালানি সংকটের ধাক্কা বিশ্ব অর্থনীতিকে আগামী কয়েক মাস এমনকি কয়েক বছর পর্যন্ত পোহাতে হতে পারে।

জাহাজ চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্ববাজার থেকে ৫০ কোটি (৫০০ মিলিয়ন) ব্যালেরের বেশি অপরিশোধিত তেল ও ঘনীভূত জ্বালানি উৎপাদন বন্ধ হয়ে গেছে। উড ম্যাকেঞ্জির প্রধান বিশ্লেষক ইয়ান মোয়াট এই ক্ষতির গভীরতা বোঝাতে কিছু তুলনামূলক চিত্র তুলে ধরেছেন। এই পরিমাণ তেল দিয়ে ১০ সপ্তাহ পুরো বিশ্বের বিমান চলাচল চালানো সম্ভব হতো, ১১ দিন পুরো বিশ্বের সব ধরনের সড়ক যোগাযোগ সচল রাখা যেত ও টানা ৫ দিন পুরো বিশ্ব অর্থনীতির মোট জ্বালানি চাহিদা মেটানো সম্ভব ছিল।

রয়টার্সের হিসাবমতে, এই পরিমাণ তেল যুক্তরাষ্ট্রের প্রায় এক মাসের অথবা পুরো ইউরোপের এক মাসের বেশি সময়ের মোট চাহিদার সমান। এমনকি এটি মার্কিন সামরিক বাহিনীর টানা ছয় বছরের জ্বালানি খরচেরও সমান।

জ্বালানি বিশেষজ্ঞ জোহানেস রাউবালের মতে, যুদ্ধের শুরু থেকে তেলের গড় দাম ব্যারেল প্রতি ১০০ ডলার থাকায় এই ৫০ বিলিয়ন ডলারের লোকসান হয়েছে। এই পরিমাণ অর্থ লাটভিয়া বা এস্তোনিয়ার মতো দেশের মোট জিডিপির সমান অথবা জার্মানির বার্ষিক জিডিপির ১ শতাংশের সমান।

যুদ্ধের ফলে উপসাগরীয় আরব দেশগুলোর উৎপাদন প্রতিদিন প্রায় ৮০ লাখ ব্যারেল হ্রাস পেয়েছে। সৌদি আরব, কাতার, কুয়েতসহ এই অঞ্চলের দেশগুলোর জেট ফুয়েল রপ্তানি ফেব্রুয়ারি মাসে যেখানে ১৯ দশমিক ৬ মিলিয়ন ব্যারেল ছিল, মার্চ ও এপ্রিল মিলে তা মাত্র ৪ দশমিক ১ মিলিয়ন ব্যারেলে নেমে এসেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা দিলেও জ্বালানি উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে। কুয়েত ও ইরাকের ভারী তেলের খনিগুলো স্বাভাবিক অবস্থায় ফিরতে অন্তত ৪ থেকে ৫ মাস সময় লাগতে পারে।

সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, কাতারের রাস লাফান এলএনজি কমপ্লেক্সসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন শোধনাগার ও অবকাঠামোর যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা পুরোপুরি মেরামত করে আগের অবস্থায় ফিরতে কয়েক বছর লেগে যেতে পারে।

সূত্র: আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়