শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ০১:৪৭ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজে জাহাজ চলাচলে নতুন নিয়ন্ত্রণ: আইআরজিসির ৪ নির্দেশনা

পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে চারটি কঠোর শর্ত জারি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ বাহিনী। বর্তমানে কার্যকর থাকা যুদ্ধবিরতির আবহে এই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি এ খবর জানিয়েছে।

আইআরজিসি নৌবাহিনীর ঘোষিত শর্তগুলোর মধ্যে রয়েছে-

নির্দিষ্ট রুট ব্যবহার: বেসামরিক নৌযানগুলো চলাচলের ক্ষেত্রে শুধু ইরানের নির্ধারিত রুট ব্যবহার করতে পারবে।

যুদ্ধজাহাজ নিষিদ্ধ: প্রণালি দিয়ে যেকোনও ধরনের সামরিক জাহাজ বা যুদ্ধজাহাজ চলাচল আগের মতোই কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।

পূর্বানুমতি আবশ্যক: হরমুজ প্রণালি দিয়ে প্রতিটি জাহাজ পারাপারের জন্য আইআরজিসি নৌ শাখার কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে।

যুদ্ধবিরতির শর্ত: এই যাতায়াত সুবিধা চলমান যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে সংগতিপূর্ণ এবং লেবাননে যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়নের ওপর নির্ভরশীল।

লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরানের পক্ষ থেকে এই ঘোষণা এলো। এর মাধ্যমে ইরান স্পষ্ট করে দিয়েছে যে, বাণিজ্যিক জাহাজ চলাচলের সুযোগ দেওয়া হলেও এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর তাদের সামরিক নিয়ন্ত্রণ ও তদারকি আগের মতোই অটুট থাকবে।

শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক্সে জানিয়েছিলেন, লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির সঙ্গে সংগতি রেখে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইরানকে ধন্যবাদ জানালেও দেশটির ওপর মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার করা হবে না বলে ঘোষণা দিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়