শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৬, ০৩:৫৫ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট

মিয়ানমারে হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা বা সাজা কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। চলতি মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের এটি অন্যতম প্রথম সরকারি পদক্ষেপ। শুক্রবার (১৭ এপ্রিল) মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি এই তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জান্তা সরকার এক বিবৃতিতে বলেছে, ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে বন্দি থাকা সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টকে সাধারণ ক্ষমা করা হয়েছে। তবে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে তার অবশিষ্ট সাজা মওকুফ ও ক্ষমা মঞ্জুর করা হয়েছে।

অন্যদিকে, কারাবন্দি নেত্রী অং সান সু চির সাজাও কমানো হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন তার আইনজীবী। ৮০ বছর বয়সী সু চি বর্তমানে ২৭ বছরের সাজা ভোগ করছেন। প্রেসিডেন্ট তার সাজা প্রায় সাড়ে চার বছর কমিয়ে দিয়েছেন। তবে নোবেলজয়ী এই নেত্রীকে কারাগারের পরিবর্তে গৃহবন্দিত্বে থাকার সুযোগ দেওয়া হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি জানায়, প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ৪ হাজার ৩৩৫ জন বন্দির জন্য সাধারণ ক্ষমা অনুমোদন করেছেন।

মিন অং হ্লাইংয়ের পক্ষে প্রকাশিত এক বার্তায় বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হবে, তবে নির্দিষ্ট কোনও বন্দির নাম উল্লেখ করা হয়নি।

মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে ১৭৯ জন বিদেশি নাগরিক রয়েছেন, যাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এছাড়া এই সাধারণ ক্ষমার আওতায় সব মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন করা, যাবজ্জীবন সাজা ৪০ বছরে নামানো এবং অন্যান্য বন্দিদের সাজা কমানোর সিদ্ধান্ত অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য, সাধারণত জানুয়ারিতে স্বাধীনতা দিবস এবং এপ্রিলে নববর্ষ উপলক্ষে মিয়ানমারে এ ধরনের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়