শিরোনাম
◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬, ০৬:৩৭ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক সাময়িকভাবে স্থগিত করল ইতালি সরকার

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ ঘোষণা দেন।

ইতালির সরকার এতদিন ইউরোপে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিল। তবে সাম্প্রতিক সময়ে লেবাননে ইসরায়েলি হামলার সমালোচনা করে আসছিল রোম। ওই হামলায় জাতিসংঘ ম্যান্ডেটের আওতায় দায়িত্ব পালনরত ইতালীয় সেনারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী মেলোনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যে সামরিক প্রশিক্ষণসহ বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম আপাতত বন্ধ থাকবে।

এই সিদ্ধান্ত সোমবার (১৩ এপ্রিল) বৈঠকের মাধ্যমে নেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি, প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো এবং উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি।

তবে এ বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, ইতালির এই পদক্ষেপ ইউরোপীয় দেশগুলোর মধ্যে ইসরায়েল নিয়ে নীতিগত পরিবর্তনের ইঙ্গিত বহন করতে পারে। একইসঙ্গে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব যে ইউরোপীয় কূটনীতিতেও পড়ছে, সেটিও স্পষ্ট হয়ে উঠছে। সূত্র: রয়টার্স

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়