শিরোনাম
◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬, ০১:০৪ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের দাবি—যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি কার্যকর রয়েছে

পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিদ্যমান বিরোধ নিষ্পত্তির প্রচেষ্টা অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শান্তি প্রচেষ্টায় সময় লাগে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে টেলিভিশনে দেওয়া ভাষণে শাহবাজ শরিফ জেনেভা চুক্তির মতো অতীতের বিভিন্ন চুক্তির উদাহরণ টেনে বলেন, শান্তি প্রক্রিয়া একটি সময়সাপেক্ষ বিষয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান এই যুদ্ধবিরতি এখনও বহাল আছে বলে দৃশ্যমান হচ্ছে। তবে আগামী ২২ এপ্রিল এই দফার মেয়াদ শেষ হওয়ার আগে পুনরায় আলোচনা শুরু হবে কিনা, সে বিষয়ে এখন পর্যন্ত কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, তার দেশ আগামী দিনগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে আলোচনার পরিবেশ তৈরির চেষ্টা করবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনও পক্ষই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি।

খবরে বলা হয়েছে, চুক্তির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে উভয়পক্ষের একটি বিশেষ ধারণা। দুপক্ষই মনে করছে তারা যুদ্ধে জয়ী হয়েছে এবং সময় এখন তাদের অনুকূলে রয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার বলেছেন, বর্তমান পরিস্থিতিতে প্রধান অগ্রাধিকার হওয়া উচিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি বজায় রাখা। মধ্যপ্রাচ্যে যাতে পুনরায় সংঘাত ছড়িয়ে না পড়ে, সেদিকে লক্ষ রাখার ওপর জোর দেন তিনি।

এদিকে বার্লিনে এক সংবাদ সম্মেলনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বলেন, আন্তর্জাতিক সমুদ্রপথ হিসেবে হরমুজ প্রণালিকে ‘মুক্ত ও উন্মুক্ত’ রাখা জরুরি প্রয়োজন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ অবরোধের হুমকির বিষয়ে কোনও মন্তব্য না করলেও ওয়াডেফুল জানান, জার্মানি এখন কূটনীতির মাধ্যমে এই সংকট সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়