শিরোনাম
◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০১:২৪ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : আর রিয়াজ

ইরান যুদ্ধের মধ্যেই আরব দেশগুলোকে যে প্রস্তাব দিল রাশিয়া

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করার প্রস্তাব দিয়েছে রাশিয়া।

রোববার (২৯ মার্চ) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাতকারে এ কথা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

তিনি বলেন, সৌদি আরবসহ অন্যান্য উপসাগরীয় দেশগুলো মস্কোর ‘ভালো অংশীদার’ এবং ‘ভালো বন্ধু’। এসব দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও উন্নত করতে আগ্রহী রাশিয়া।

পেসকভ বলেন, ‘আমরা এই সম্পর্ককে গুরুত্ব দিই এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখব।’

এদিকে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের ওপর বিমান হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত এক হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিও রয়েছেন।

এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা ইসরাইলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করেছে।

এই পাল্টাপাল্টি হামলায় হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বৈশ্বিক বাজার ও বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়