শিরোনাম
◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০৭:০৮ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, অবশেষে মুখ খুললো উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ‘অবৈধ আগ্রাসন’ এবং একটি সার্বভৌম রাষ্ট্রের জাতীয় সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন।

আজ রোববার (১ মার্চ) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। 

বিবৃতিতে মুখপাত্র দাবি করেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল ‘প্রত্যাশিত পরিসরের মধ্যেই’। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের ‘আধিপত্যবাদী ও গ্যাংস্টারসুলভ’ স্বভাবের কারণেই এমন পরিস্থিতি অনিবার্য হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই ‘আগ্রাসী যুদ্ধ’ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।

আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে বলেও মন্তব্য করা হয় বিবৃতিতে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়