শিরোনাম
◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ১০:৫০ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে তিন নেতার হাতে এখন ইরানের ভাগ্যের চাবি

ইরান ইন্টারন্যাশনাল: ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা’র বরাতে জানা গেছে, দেশটির সর্বোচ্চ নেতার প্রয়ানের পর বিশেষ এই পরিস্থিতিতে নেতৃত্ব প্রদানের জন্য তিন সদস্যের সমন্বয়ে একটি নেতৃত্ব পরিষদ গঠন করা হয়েছে।

ইরান জানিয়েছে প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন ইসলামিক আইনজীবী তিন সদস্যের একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করে সাময়িকভাবে দেশের সব শীর্ষ নেতৃত্বের দায়িত্ব পরিচালনা করবে। এটি ইরানের সংবিধানের ধারা ১১১ অনুযায়ী দফায়-দফায় করা হয়ে থাকে। যেখানে সুপ্রিম লিডার মারা গেলে বা ক্ষমতা খোয়ালে এই পরিষদ নতুন নেতা মনোনয়নের সময় পর্যন্ত দেশ পরিচালনা করবে। এই তিন সদস্যের পরিষদে সাধারণত থাকেন প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরি, যাকে এক্সপেডিয়েন্সি ডিসসার্নমেন্ট কাউন্সিল নির্বাচিত করে। এই পরিষদ ওই পর্যন্ত সকল শীর্ষ নেতৃত্বের দায়িত্ব সাময়িকভাবে পালন করবে যতক্ষণ না উপযুক্ত নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হয়।

এই ঘোষণার মাধ্যমে ইরানের রাজনৈতিক কাঠামোতে ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হলো। নতুন এই নেতৃত্ব পরিষদের হাতেই এখন দেশের সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ ক্ষমতা ন্যস্ত থাকবে। এই সংকটকালীন মুহূর্তে দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং দ্রুততম সময়ের মধ্যে পরবর্তী উত্তরাধিকারী নির্বাচনের গুরুদায়িত্ব এখন এই তিন সদস্যের ওপর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়