শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘ শান্তি কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ

জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠা কমিশনের (পিসিবি) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পিসিবির পাঁচ সদস্যের ব্যুরোর নির্বাচন অনুষ্ঠিত হয়।   এতে কমিশনের সদস্যরা মরক্কোকে চেয়ারম্যান এবং জার্মানি, ব্রাজিল, ক্রোয়েশিয়া ও বাংলাদেশকে ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেন।

শান্তি প্রতিষ্ঠা কমিশন একটি আন্তঃসরকারি পরামর্শক সংস্থা, যা সংঘাত-প্রভাবিত দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সহায়তা করে। এই কমিশনটি জাতিসংঘ সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘ ব্যবস্থায় শীর্ষ শান্তিরক্ষী ও আর্থিক অবদানকারী দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত। কমিশনের মোট সদস্য সংখ্যা ৩১টি রাষ্ট্র।

বাংলাদেশ ২০০৫ সালে কমিশন প্রতিষ্ঠার পর থেকেই এর সদস্য হিসেবে রয়েছে। এর আগে বাংলাদেশ ২০১২ সালে পিসিবির চেয়ারম্যান এবং ২০১৩ ও ২০২৩ সালে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে।

বৃহস্পতিবার ২০তম অধিবেশনের প্রথম বৈঠকে সংক্ষিপ্ত এক আনুষ্ঠানিকতার মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভাইস-চেয়ারের দায়িত্ব গ্রহণ করে। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং মহাসচিবের পক্ষে শেফ দ্য ক্যাবিনেট উপস্থিত ছিলেন এবং পিসিবির ভূমিকা ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

এক বিবৃতিতে বাংলাদেশের প্রতিনিধি দল এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য আস্থা ও বিশ্বাস রাখায় কমিশনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানায়। একই সঙ্গে জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কার্যক্রম ও উদ্যোগে বাংলাদেশের অব্যাহত ও ভবিষ্যৎ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়