শিরোনাম
◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৪:৩৬ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় চিরুনি অভিযানে ২৬ বাংলাদেশিসহ আটক ৭৭

মালয়েশিয়ার নেগারি সেম্বিলান রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। সেরেম্বান ও নিলাই এলাকার ১৩টি ভিন্ন স্থানে পরিচালিত এই অভিযানে ২৬ বাংলাদেশিসহ মোট ৭৭ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে একটি সাবান কারখানা থেকেই ৫৫ জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে নেগারি সেম্বিলান অভিবাসন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং এই তথ্য নিশ্চিত করেছেন।
 
বিবৃতিতে জানানো হয়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং প্রায় এক সপ্তাহের গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান চালানো হয়। গত মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বুধবার রাত ১টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টা এই তল্লাশি অভিযান চলে। অভিযান চলাকালে ওই এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় থাকা মোট ৩৯৫ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। প্রাথমিক যাচাই শেষে বৈধ নথিপত্র না থাকায় ৭৭ জনকে আটক করে পুলিশ।
 
আটকদের মধ্যে ৭১ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন, যাদের বয়স ১৯ থেকে ৪৭ বছরের মধ্যে। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশি ২৬, ভারতীয় ২৬, পাকিস্তানি ১০, থাই ৬, মিয়ানমারের ৫ ও ইন্দোনেশিয়ার ৪ জন নাগরিক। 
  
পরিচালক কেনিথ তান জানান, নিলাইয়ের একটি সাবান কারখানায় অভিযান চালিয়ে সবচেয়ে বড় সাফল্য পায় অভিবাসন বিভাগ। সেখান থেকেই এককভাবে ৫৫ জনকে আটক করা হয়েছে।
 
আটকদের বিরুদ্ধে প্রধানত দুটি অভিযোগ আনা হয়েছে– বৈধ পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট না থাকা এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান (ওভারস্টে) করা। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাদের অধিকতর তদন্তের জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
 
অভিযান শেষে বিভাগীয় প্রধান কেনিথ তান স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, শুধু অবৈধ অভিবাসীই নয়, যারা তাদের আশ্রয় দিচ্ছে বা কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে, তাদের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট নিয়োগকর্তাদের কঠোর আইনি দণ্ড ও আদালতের মুখোমুখি হতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়