শিরোনাম
◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ১১:০৮ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আটলান্টিক থেকে রাশিয়ার পতাকাবাহী জাহাজ আটক করলো যুক্তরাষ্ট্র

উত্তর আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলার তেলের সঙ্গে যুক্ত একটি তেলবাহী জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র। এটি রাশিয়ার পতাকাবাহী জাহাজ।

এর আগে ‘মারিনেরা’ নামের ওই জাহাজটির দিকে বেশ কয়েকটি সামরিক বিমান অগ্রসর হতে দেখা যায়। তাছাড়া রুশ গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতেও জাহাজটির কাছাকাছি একটি মার্কিন নৌযান দেখা যায়।

বর্তমানে এটি আইসল্যান্ডের প্রায় ২০০ কিলোমিটার (১২০ মাইল) দক্ষিণে অবস্থান করছে এবং সম্প্রতি দিক পরিবর্তন করে এটি।

জাহাজটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ভঙ্গ এবং ইরানি তেল পরিবহনের অভিযোগ রয়েছে। যদিও অতীতে এটি ভেনেজুয়েলার অপরিশোধিত তেল বহন করেছে, তবে সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে—এই মুহূর্তে জাহাজটি খালি।

এর আগে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, ট্যাঙ্কারটিকে আটলান্টিক পাড়ি দিতে সহায়তার জন্য রাশিয়া একটি সাবমেরিনসহ আরও কিছু নৌযান মোতায়েন করেছিল।

যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড জানিয়েছে, উত্তর আটলান্টিকে এই জাহাজটি জব্দ করা হয়েছে ফেডারেল কোর্টের ওয়ারেন্টের ভিত্তিতে। সূত্র: বিবিসি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়