শিরোনাম
◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ১২:০৫ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাজের চাপ কমাতে ১০ জনকে হত্যা, অতঃপর...

জার্মানির একটি হাসপাতালে কাজের চাপ কমানোর উদ্দেশ্যে ১০ জন রোগীকে হত্যা এবং আরও ২৭ জনকে হত্যার চেষ্টার অপরাধে একজন প্যালিয়াটিভ কেয়ার নার্সকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (৫ নভেম্বর) পশ্চিমাঞ্চলীয় শহর আখেনের আদালত এই রায় দেয়। খবর আরব নিউজের। 

৪৪ বছর বয়সী ওই ব্যক্তিকে ডিসেম্বর ২০২৩ থেকে মে ২০২৪ সালের মধ্যে আখেনের কাছে ভুয়েরসেলেন শহরের একটি হাসপাতালে এই অপরাধ সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালত জানিয়েছে, এই অপরাধে দোষের বিশেষ গুরুত্ব থাকায় সাধারণ যাবজ্জীবন সাজাভোগের ১৫ বছর পর প্যারোলে মুক্তির সুযোগ তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

সরকারি কৌঁসুলিরা অভিযোগ করেছেন, ওই নার্স রাতের শিফটে কাজের চাপ কমানোর সহজ উদ্দেশ্যে বেশিরভাগ বয়স্ক রোগীকে চেতনানাশক বা ব্যথানাশকের অতিরিক্ত ডোজ ইনজেকশন দিতেন। তিনি মরফিন ও মিডারজোলাম ব্যবহার করেছিলেন। কৌঁসুলিরা আদালতে জানান, অভিযুক্ত তার তত্ত্বাবধানে থাকা রোগীদের ওপর জীবন মৃত্যুর কর্তা সেজেছিলেন।

কৌঁসুলিদের মতে, ওই ব্যক্তি পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছিলেন, রোগীদের প্রতি তার কোনো সহানুভূতি ছিল না এবং বিচার চলাকালীনও তিনি কোনো অনুশোচনা দেখাননি। তাকে উৎসাহহীন ও কোনো প্রেরণা ছাড়াই কাজ করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল।

২০০৭ সালে প্রশিক্ষণ শেষে বিভিন্ন জায়গায় কাজ করার পর ২০২০ সাল থেকে তিনি ভুয়েরসেলেন হাসপাতালে কর্মরত ছিলেন এবং ২০২৪ সালের গ্রীষ্মে তাকে গ্রেপ্তার করা হয়। সরকারি কৌঁসুলিরা আরও জানান, আরও ভুক্তভোগীদের চিহ্নিত করতে মরদেহ উত্তোলন করা হয়েছে এবং এই ব্যক্তির বিরুদ্ধে দ্বিতীয়বার বিচার হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, এই ঘটনাটি নার্স নিয়েলস হোয়েগেলের ঘটনা মনে করিয়ে দেয়, যাকে ২০১৫ সালে ৮৫ জন রোগীকে হত্যার জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং তিনি আধুনিক জার্মানির সবচেয়ে বেশি সংখ্যক সিরিয়াল কিলার হিসেবে পরিচিত।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়