শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ১২:০৬ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

এক ইউটিউবার বলছে ভাই নেগেটিভ রিভিউ খুব খায় এখন : শাকিব খান

মনিরুল ইসলাম: একজনকে জিগোস করছিলাম খালি নেগেটিভ, নেগেটিভ রিভিউই হচ্ছে কারণটা কি। এক ইউটিউবার বলছে ভাই নেগেটিভ খুব খায় এখন। এজন্য ইউটিউবরা নেগেটিভ, নেগেটিভ,নেগেটিভ করছে ।পরবর্তীতে দেখলাম নেগেটিভ পিছিয়ে গেছে। পজেটিভই এগিয়ে গেছে। এর মানে দিন শেষ সত্যেরই জয় হয়। এভাবেই  বলে সত্যটাকে তুলে ধরলেন সুপারষ্টার শাকিব খান। 

বৃহস্পতিবার রাতে উত্তরার ষ্টার সিনেপ্লেক্সে ঈদে মুক্তিপ্রাপ্ত  ' রকষ্টার ' সিনেমার বিশেষ প্রদর্শনী শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে  একথা বলেন। এসময় সিনেমার পরিচালক আজমান রুশো। নায়িকা সাবিলা নূর, মিথিলাসহ শিল্পী কলা- কুশলীরা উপস্থিত ছিলেন। 

তিনি  প্রশ্ন রেখে বলেন, ঈদে সিনেমাটি মুক্তি পাবার প্রথম দিনই নেগেটিভ রিভিউ শুরু হয়।একটি ছবি পজেটিভ, নেগেটিভ রিভিউ হয়।  শুধু প্রথমদিন থেকে নেগেটিভ রিভিউগুলো কেটে কেটে নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ রিভিউ প্রচার করে।  এটা কার বিরুদ্ধে প্রতিশোধ। আমার বিরুদ্ধে। 

তবে শাকিব খান বলেন, যারা সিনেমাপ্রেমি ও সিনেমাকে সত্যি সত্যি ভালোবাসে। যারা  সত্যি সত্যি চাই সিনেমা আরও এগিয়ে যাক।বিশ্বমানের সিনেমা তৈরি হউক। ভিন্ন ভিন্ন গল্পের সিনেমা  তৈরি হউক তারা যখন পজেটিভ পজেটিভ রিভিউ দিচ্ছে তখন মানুষ আবার সিনেমা হলে আসতে শুরু করেছে। আমি তাদের  সাধুবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। 

তিনি তার কেরিয়ারে পলিটিক্সের শিকার কখন থেকে তা নিয়েও কথা বলেন। বলেন৷  এবারই কেরিয়ারের ২৭ বছরের পলিটিক্সের শিকার আমি এটা বলব না। আমি কেরিয়ারের প্রথম বছর থেকেই পলিটিক্সের শিকার।আমি এখন আর এটাকে পলিটিক্স এর শিকার - ফিকার বলি না। আমি মনে করি পাহাড়ের চূড়ায় উঠতে হলে অনেক কষ্ট করে। ষ্ট্যাগল করেই উঠতে হয়।আবার যদি পাহাড়ের চূড়ায় যদি আবার থাকতে হয় তা হলে অনেক কষ্ট ও ষ্ট্যাগল করেই থাকতে হবে। ইট ইজ পার্ট অব আওয়ার কেরিয়ার।

তিনি কথা বলার সময়  সিনেমার নায়িকা পরিবেষ্টিত ছিলেন। তাদের সম্পর্কে বলেন, সাবিলা নূর ফাটিয়ে দিয়েছে। মিথিলাকে গ্ল্যামার্সলি উপস্থাপন করা হয়েছে। সুনিধি নায়েক চমৎকার। গানগুলো আরও সুন্দর হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়