শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ০৯:০০ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হঠাৎ যে কারণে শাহরুখ খানের নিরাপত্তা বৃদ্ধি!

বলিউড বাদশাহ শাহরুখ খানের চলতি বছরের অন্যতম চমক হচ্ছে 'কিং' সিনোমা। আর এ সিনেমাটির জন্য দীর্ঘদিন ধরেই অধীর অপেক্ষায় আছেন বাদশাহর ভক্ত-অনুরাগীরা। এ মুহূর্তে দেশ-বিদেশের নানা প্রান্তে চলছে এ সিনেমাটির শুটিং। এরই মাঝে নতুন খবর— শাহরুখ খানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এমনকি শুটিং সেটেও বাড়ানো হয়েছে তার নিরাপত্তা। কিন্তু কেন?

বলিউড তারকাদের হুমকি পাওয়ার ঘটনা নতুন কোনো বিষয় নয়। হরহামেশাই হুমকি পেয়ে থাকেন তারকারা। বিশেষ করে এমন বিপদের মুখে বহুবার পড়তে হয়েছে বিনোদন ইন্ডাস্ট্রির ‘খান’দেরও। যে কারণে গত দুবছর ধরে ভক্তদের সামনেও আসেননি শাহরুখ খান। তবে হঠাৎ কী এমন হলো যে, শুটিং সেটে নিরাপত্তা বাড়াতে হলো? 

সম্প্রতি 'কিং' সিনেমার শুটিং সেট থেকে একাধিক ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে— শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চনের ছবিও ভাইরাল হয়েছে। এ ঘটনার পরেই নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এমন কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে নেটিজেনদের একাংশ এআই নির্মিত বলে দাবি করেছেন। যে কারণে এখন আগের থেকে অনেক বেশি সতর্ক পরিচালক রোহিত শেঠি। কেউ যাতে বাইরে থেকে কোনো ছবি বা ভিডিও তুলতে না পারেন, সে কারণেই এমন কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়