শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ০৭:৩২ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নায়িকাদের ক্যাটফাইট মিডিয়ার বানানো গল্প’, গুঞ্জন নিয়ে মুখ খুললেন সারা-রাকুল

বলিউড অভিনেত্রী সারা আলি খান ও রাকুল প্রীত সিং তাদের মধ্যকার শত্রুতার গুঞ্জনকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তারা জানান, ‘পতি পত্নী অর ওহ ২’ সিনেমার সেটে কোনো প্রতিযোগিতা নয়, বরং অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক পরিবেশ ছিল।

রাকুল প্রীত সিং এই ধরনের গুঞ্জনের জন্য সরাসরি সোশ্যাল মিডিয়া ও মিডিয়া ন্যারেটিভকে দায়ী করেছেন। তিনি বলেন, মিডিয়াই এই ধারণা তৈরি করেছে। কোনো গল্প বারবার বলা হলে মানুষ সেটাকেই সত্যি বলে বিশ্বাস করতে শুরু করে। বাস্তবে অভিনেত্রীদের মধ্যে ঝগড়ার এই ধারণাটি পুরোপুরি বানোয়াট। তার মতে, পেশাদার অভিনয়শিল্পীরা ব্যক্তিগত বিবাদের চেয়ে সিনেমার সাফল্যের দিকেই বেশি মনোযোগ দেন।

সারা আলি খান জানান, সেটে প্রত্যেকেই আলাদা ব্যক্তিত্বের হলেও সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ছিল। তিনি বলেন, সেটে আমরা একটি বড় পরিবারের মতো ছিলাম। পরিচালক মুদাসসর আজিজ প্রতিটি চরিত্রকে সমান গুরুত্ব দিয়ে সাজিয়েছেন, তাই কার পার্ট বড় তা নিয়ে কোনো রেষারেষি হয়নি। একজন সহ-অভিনেতা ভালো কাজ করলে দিনশেষে সিনেমাটিই শক্তিশালী হয়।

আগামী ১৫ মে মুক্তি পেতে যাচ্ছে আয়ুষ্মান খুরানা, সারা আলি খান ও রাকুল প্রীত সিং অভিনীত এই সিনেমাটি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিজয় রাজ ও তিগমাংশু ধুলিয়া। সিনেমার প্রচারণার সময় অভিনেত্রীদের এই স্পষ্ট বার্তা বর্তমানে বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়