শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ০৮:৩৪ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রঙ লাগাবেন না : প্রসেনজিৎ

অভিনয় শিল্পী থেকে রাজ্যের মূখ্যমন্ত্রী হওয়ার পথে তামিল চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক থালাপতি বিজয়। এতদিন পর্দায় দেখা গেছে নানা বীরোচিত ভূমিকায়। মাত্র দুই বছরের ব্যবধানে রাজনীতির মাঠে নেমে মানুষের হৃদয় জয় করলেন তিনি। সদ্য শেষ হওয়া নির্বাচনে তামিলনাড়ুর বিধানসভা থেকে বিপুল ভোটে জিতে মূখ্যমন্ত্রী হওয়ার পথে বিজয়।

থালাপতি বিজয়ের মতো তারকারা রাজনীতির মাঠ কাপালেও রাজনীতির কাদা গায়ে মাখতে চান না টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রসেনজিৎ লেখেন, ‘আমি বহু বছর ধরে অত্যন্ত সম্মানের সঙ্গে অভিনয় করে আসছি এবং আগামী দিনেও একইভাবে কাজ করে যেতে চাই। আপনাদের সকলের কাছে আমার একটাই বিনীত অনুরোধ—দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রঙ লাগাবেন না।’

প্রসেনজিৎ বলেন, ‘আমি কাউকে ফোন করিনি; বরং আমার ছোট ভাই ফোন করেছিল আমাকে। বড় দাদা হিসেবে কাউকে আশীর্বাদ করা আমার কর্তব্য, আর আমি সেটুকুই করেছি।’

মূলত শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ও প্রসেনজিতের ভাই রুদ্রনীল ঘোষ বিপুল ভোটে জয়লাভ করার পর এই বিতর্কের সূত্রপাত।

জয়ী হওয়ার খবরটি নিজেই প্রসেনজিৎকে জানান রুদ্রনীল। এরপর তাদের কথোপকথন প্রকাশ্যে এলে অনেকেই ধারণা করতে থাকেন, হয়তো রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন প্রসেনজিৎ। এমনকি তাকে বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনাও আলোচনায় আসে। তবে সেই সব জল্পনা একেবারে উড়িয়ে দিয়েছেন তিনি।

নির্বাচনের আগেও প্রসেনজিতের পরিবারকে ঘিরে রাজনৈতিক গুঞ্জন তৈরি হয়েছিল। তিনি বলেন, ‘এখন সহজেই বোঝা যায় কোন ছবি আসল আর কোনটা সম্পাদিত। অদ্ভুত লাগে, একটি ২০ বছরের ছেলেকে নিয়েও এমন ভুয়া প্রচার করা হচ্ছে, এমনকি আমাকে জড়িয়েও।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়