শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ০৮:৩৪ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোষী হলে শাস্তি, নির্দোষ হলে মুক্তি : বললেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ব্যবসায়ীর করা প্রায় ৬০ কোটি রুপির প্রতারণা মামলা ঘিরে বিতর্ক যেন কিছুতেই থামছে না। এর আগে বিটকয়েন সংক্রান্ত তদন্তেও জড়িয়েছিল তার নাম। ফলে একের পর এক বিতর্কে জড়িয়ে রাজ কুন্দ্রার আইনি লড়াই এখনো চলমান।

২০২১ সালে নীল ছবিসংক্রান্ত মামলায় জুলাই মাসে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেফতার হন রাজ কুন্দ্রা। এরপর থেকে টানা চার বছর ধরে আইনি জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। অভিযোগ ছিল— তিনি প্রাপ্তবয়স্ক কনটেন্ট তৈরির একটি চক্রের সঙ্গে যুক্ত এবং ‘হটশটস’ নামের একটি অ্যাপের মাধ্যমে সেই কনটেন্ট প্রচার করা হতো। 

দুই মাস জেলজীবনের পর জামিন পেলেও দীর্ঘদিন প্রকাশ্যে আসেননি তিনি; বাইরে বেরোলেই মুখ ঢেকে রাখতেন মাস্কে। 

এদিকে ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারীরা বলছেন, স্থানীয় নিয়মকানুন এড়াতে ভিডিওগুলো ভারতে শুট করা হলেও বিদেশের প্ল্যাটফর্মে আপলোড করা হতো। এরপর ২০২৪ সালে মামলার তদন্তে নতুন গতি আসে। এনফোর্সমেন্ট ডিরেক্টর মুম্বাই ও উত্তরপ্রদেশের একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। 

রাজ কুন্দ্রাসহ মামলায় জড়িতদের বাড়িতেও অভিযান চালানো হয়। কিন্তু কোনো তথ্যই পায়নি তারা। তবে সময় গড়ালেও মামলার চূড়ান্ত রায় ঘোষণা হয়নি। দীর্ঘ এই আইনি প্রক্রিয়ায় বিরক্ত রাজ কুন্দ্রা। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রীর স্বামী। 

রাজ কুন্দ্রা বলেন, চার বছর কেটে গেল। আজ আমার আইনজীবী প্রশান্ত পাটিল সব যুক্তি পেশ করেছেন। আমি সত্যের পক্ষে আছি। যদি দোষী হই— শাস্তি দিন। আর যদি না হই— তবে আমাকে মুক্তি দিন। তিনি বলেন, বিচার পেতে বিলম্ব হওয়া মানে ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়া। একই সঙ্গে সংবাদমাধ্যমে তার সম্মানহানি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন রাজ কুন্দ্রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়