শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০২:৫৬ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতির ময়দানে দুই তারকা: মনোনয়ন চাইলেন বেবী নাজনীন ও কনক চাঁপা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন দেশের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী বেবী নাজনীন ও কনক চাঁপা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে নির্বাচনী দৌড়ে নাম লিখিয়েছেন তারা।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। জানা গেছে, কনক চাঁপা সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের জন্য ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে বেবী নাজনীন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বেবী নাজনীন জানান, দীর্ঘ চার দশকের রাজনৈতিক সম্পৃক্ততা ও আনুগত্যের জায়গা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। নতুন প্রজন্মের জন্য কাজ করার আগ্রহের কথাও জানান তিনি। তার ভাষায়, দলের সিদ্ধান্ত গত ৪০ বছর ধরে মেনে আসছি, ভবিষ্যতেও তাই করব। দেশ ও নতুন প্রজন্মের জন্য কিছু করতে চাই।

অন্যদিকে কনক চাঁপা গণমাধ্যমে জানান, দলের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা বিবেচনায় নিয়ে মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। একইসঙ্গে দলের যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাও জানান এই শিল্পী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়