শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ১১:২৫ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নায়ক আলমগীরের ৭৭তম জন্মদিন ৩ এপ্রিল, ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি

মনিরুল ইসলাম: ঢাকাই চলচ্চিত্রের প্রবাদপুরুষ নায়ক আলমগীরের ৭৭তম জন্মদিন ৩ এপ্রিল। আশি ও নব্বই দশকে দাপটের সঙ্গে অভিনয় করে তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন।

শাবানা-আলমগীর জুটি ছিল একসময় বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় জুটি। সামাজিক কাহিনীনির্ভর সিনেমায় তাদের অভিনয় দর্শকদের আবেগাপ্লুত করেছে বহুবার।

১৯৭৩ সালে আলমগীর কুমকুম পরিচালিত ‘আমার জন্মভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয়জীবনের সূচনা হয়। এরপর দীর্ঘ ক্যারিয়ারে তিনি আর পেছনে তাকাননি। অভিনয়ে অসামান্য অবদানের জন্য তিনি ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এছাড়া পেয়েছেন ফজলুল হক স্মৃতি পুরস্কার এবং ২০২৪ সালে অর্জন করেন একুশে পদক।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও সংগীতেও দক্ষতা দেখিয়েছেন এই গুণী শিল্পী।

১৯৫০ সালের ৩ এপ্রিল জন্মগ্রহণকারী নায়ক আলমগীর সম্প্রতি একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেন, যেখানে তিনি ব্যক্তিগত জীবন, ব্যবসা এবং চলচ্চিত্র নিয়ে কথা বলেন। অনন্যা রুমার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সামান্তা ইসলাম ও শাহাদাত। অনুষ্ঠানটি ৩ এপ্রিল বিকেলে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়