শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ১০:২৩ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামাজিক মাধ্যমে ভুয়া ফটোকার্ড ছড়ানোয় ক্ষোভ প্রকাশ হানিফ সংকেতের

বরেণ্য নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ছবি ব্যবহার করে কিছু ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন বরেণ্য এই নির্মাতা।

বিবৃতিতে হানিফ সংকেত বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই আমার অনুষ্ঠানের মাধ্যমে একটি কথা বলে আসছি। সত্যতা যাচাই না করে সামাজিক মাধ্যমে কোনো কিছু পোস্ট বা শেয়ার করা শুধু অন্যায় নয়, অপরাধও। দুঃখজনক হলেও সত্য, সম্প্রতি আমার কিছু শুভাকাঙ্ক্ষী ফেসবুকে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ফটোকার্ড পাঠিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করেছেন।’

ওই ফটোকার্ডগুলো তার উপস্থাপনার শৈলী অনুকরণ করে তৈরি করা হলেও এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে জানান তিনি।

হানিফ সংকেত বলেন, ‘উক্ত ফটোকার্ডের কথাগুলো আমার উপস্থাপনাশৈলীর অনুকরণে ছন্দবদ্ধভাবে লেখা হলেও, সেগুলোর সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।  অথচ অত্যন্ত দুঃখের বিষয়, কোনো রকম সত্যতা যাচাই না করেই অনেকে এই ফটোকার্ডগুলো শেয়ার করছেন, কমেন্ট করছেন এবং লাইক দিচ্ছেন।’

এ বিষয়ে গণমাধ্যমকে নিজের অবস্থান স্পষ্ট করে গুণি এই ব্যক্তিত্ব বলেন, ‘দীর্ঘ চার দশক ধরে আমি কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াই নিরপেক্ষতা ও স্বাতন্ত্র্য বজায় রেখে সুস্থ সংস্কৃতির বিকাশ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করছি। আমার প্রকৃত বক্তব্য, উক্তি বা ফটোকার্ড কেবল আমার নিজস্ব ভেরিফায়েড প্ল্যাটফর্ম এবং স্বীকৃত গণমাধ্যমেই প্রকাশ করা হয়।’

উল্লেখ্য, হানিফ সংকেত একাধারে নির্মাতা, উপস্থাপক, লেখক, প্রযোজক, সুরকার ও গীতিকার হিসেবে সুপরিচিত।  বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এই কিংবদন্তি তিন দশকেরও বেশি সময় ধরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরছেন।  চলতি বছর তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়