শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ০৭:১৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

"বুকে ভীষণ যন্ত্রণা" গানটি মিজানুর রহমান এর কথায় সালমান রাজ এর কন্ঠে এবার ঈদে আসছে

মনিরুল ইসলাম: এবার ঈদে স্যাড রোমান্টিক গান সালমান রাজের কণ্ঠে আর মিজানুর রহমান এর কথামালায় 'বুকে ভীষণ যন্ত্রণা' শিরোনামে। গানের সুর দিয়েছেন পলক হাসান সুমন আর সংগীতে ছিলেন দীন ইসলাম শাহরুখ। গানটি পাবেন Ridowan Flim ইউটিউব চ্যানেলে।

গান লেখার আগে মিজানুর রহমান ভেবেছেন কণ্ঠশিল্পী সালমান রাজ তো অনেক রোমান্টিক গান গেয়েছেন। এবার একটু ভিন্ন ধর্মী স্যাড রোমান্টিক গান সালমান রাজের কণ্ঠে আসুক এটা মিজানুর রহমান এর ছোট্ট প্রয়াস।

ঈদে ভিন্নস্বাদের এই গান দূর প্রবাসে এবং দেশে যারা আছেন সবার ভালো লাগবে। গীতিকার মিজানুর রহমান ও কণ্ঠশিল্পী সালমান রাজ আর সুরকার পলক হাসান সুমনের এই আশা। দর্শকদের ভালো লাগানোর জন্য বিরহ প্রেমের কথামালার সংমিশ্রনে বুকে ভীষণ যন্ত্রণা গানটি মানুষের জীবনের কথা বলে এই ভাবনায় প্রকাশিত।

গানের কথা:
দারুন যন্ত্রণা বুকে ভিশন যন্ত্রণা 
তোমার মায়ায় পইরা হইলো কলিজা ভুনা !!
 তিলে তিলে যাচ্ছি বয়ে
 বুকে নিয়ে তোমার বেদনা !
দারুন যন্ত্রনা বুকে ভীষণ যন্ত্রণা 
তোমার মায়ায় পইরা হইল কলিজা ভুনা !

তুমি আমায় দুঃখ দিয়া
বলো কি পেয়েছ।
জানি আমি এতে তুমি আনন্দে আছো !!
তিলে তিলে যাচ্ছি বয়ে
 বুকে নিয়ে তোমার বেদনা !
দারুন যন্ত্রনা বুকে ভীষণ যন্ত্রণা 
তোমার মায়ায় পইরা হইল কলিজা ভুনা !

পুড়লে আমি শান্তি পাও
কথা মিথ্যা নয়।
তোমার কাছে ভালোবাসা শুধু অভিনয় !!
তিলে তিলে যাচ্ছি বয়ে
 বুকে নিয়ে তোমার বেদনা !
দারুন যন্ত্রনা বুকে ভীষণ যন্ত্রণা 
তোমার মায়ায় পইরা হইল কলিজা ভুনা !

ঈদ উৎসবে এই স্যাড গানটি দর্শক-শ্রোতারা উপভোগ করবেন বলে গীতিকার জাসাস নেতা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়