শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৭ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিডিয়া ছেড়ে ধর্মীয় পথে শিশুশিল্পী সিমরিন লুবাবা

শিশুশিল্পী হিসেবে পরিচিত সিমরিন লুবাবা মিডিয়ায় কাজ করা থেকে বিদায় নিয়েছেন। তিনি অভিনয় ও মডেলিংসহ সব ধরনের কাজে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং ভবিষ্যতে আর কখনো প্রকাশ্যে মুখ দেখাবেন না বলে জানিয়েছেন। ইতোমধ্যে তিনি নেকাব পরা শুরু করেছেন।

লুবাবার জন্ম একটি সংস্কৃতিমনা পরিবারে, তার দাদা ছিলেন খ্যাতনামা মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের। দাদার প্রেরণায় অল্প বয়সে তিনি ক্যামেরার সামনে এসে শিশুশিল্পী হিসেবে নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করতেন এবং জনপ্রিয়তা অর্জন করেন। তবে হঠাৎ করে জীবনের পথ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

লুবাবার মা, জাহিদা ইসলাম জেমি সংবাদমাধ্যমে জানিয়েছেন, লুবাবার নিজস্ব অনুভূতির ভিত্তিতে এই সিদ্ধান্ত এসেছে। তিনি বলেন, ‘লুবাবা আর মিডিয়ায় কাজ করতে চায় না, এজন্য সে নেকাব পরেছে। এই অবস্থায় মিডিয়ায় কাজ করা সম্ভব নয়।’

জাহিদা ইসলাম জেমি আরও জানান, ধর্মীয় বই পড়ার মাধ্যমে লুবাবার জীবনে এই পরিবর্তন এসেছে। তিনি বলেন, ‘লুবাবা কোরআন খতম দিয়েছে এবং নিয়মিত বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ও হাদিস পড়ছে। এসব পড়াশোনার মাধ্যমেই সে নিজের জীবনধারা পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে।’

যদিও মিডিয়া থেকে সরে দাঁড়িয়েছেন, তবে লুবাবা সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু সীমিত প্রচারণামূলক কাজে অংশ নিতে পারেন, তবে এসব কাজে তিনি নেকাব পরেই অংশগ্রহণ করবেন বলে তার মা জানিয়েছেন।

এদিকে, তিনি আগামী রমজানে ওমরাহ পালন করতে মক্কা যাওয়ার পরিকল্পনাও করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, ধর্মীয় জীবনধারা অনুসরণ করতে নতুনভাবে জীবন শুরু করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন লুবাবা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়