শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০৩:৫০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘনিষ্ঠ দৃশ্য চলাকালীন অভিনেত্রীকে জিজ্ঞেস করেছে “ঠিক করছি তো? থামব নাকি? এই অংশটা ঠিক লাগছে তো?”

বলিউড অভিনেত্রী গিরিজা ওক গডবলে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে প্রকাশ্যে বলেছেন। ওয়েব সিরিজ ‘থেরাপি শেরাপি’-তে গুলশানের সঙ্গে তার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে তিনি জানিয়েছেন, সহশিল্পীর পেশাদারিত্ব শুটিং সহজ করেছে।

গিরিজা বলেন, ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং চলাকালীন সাধারণত ‘ইনটিমেসি কোঅর্ডিনেটর’ উপস্থিত থাকেন। পুরো সেটের পরিবেশ এমনভাবে তৈরি করা হয় যাতে অভিনেতা–অভিনেত্রীরা স্বচ্ছন্দ বোধ করেন। দৃশ্যের পরিকল্পনা, কতটা দেখা যাবে, কোথায় কাট হবে—সব কিছু আগেই আলোচনা করা হয়।

তবু কখনও কখনও মানসিক অস্বস্তি থেকে যায়। গিরিজা জানান, ক্যামেরা চলার সময় তিনি ভাবতেন—“ঠিক করছি তো? থামব নাকি? এই অংশটা ঠিক লাগছে তো?” এগুলো অনেকটাই ‘গ্রে জোন’।

তবে সহশিল্পী গুলশান তার জন্য সহায়ক ভূমিকা পালন করেছেন। গুলশান শুটিং চলাকালীন অন্তত ১৬–১৭ বার জিজ্ঞেস করেছেন, “তুমি ঠিক আছো তো?” পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের বালিশ দিয়ে বলেছেন, “যেটাতে আরাম বোধ করো, সেটাই নাও।”

গিরিজা জানান, গুলশানের সহযোগীতাপূর্ণ আচরণের কারণে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় তার জন্য সহজ হয়েছে।

আগে ‘জাওয়ান’-এ শাহরুখ খানের সঙ্গে স্ক্রিনে নজর কেড়েছিলেন গিরিজা। এবার তিনি ‘থেরাপি শেরাপি’ নিয়ে আসছেন, যা পরিচালনা করেছেন শচীন পাঠক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়