শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০১:২৩ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

“নমিনেশন যেই পাক, ধানের শীষ এগিয়ে যাক — সবার আগে বাংলাদেশ”: হেলাল খান

মনিরুল ইসলাম : চিত্রনায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় জাসাস আহ্বায়ক হেলাল খান ছিলেন সিলেট-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী। এলাকায় সক্রিয়ভাবে দলীয় কর্মকাণ্ডে যুক্ত থাকলেও ঘোষিত ২৩৭ প্রার্থীর তালিকায় তার নাম নেই। তবুও তিনি দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে মনোনীত প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে হেলাল খান লেখেন— “সবার আগে বাংলাদেশ।”

তিনি বলেন, “দেশব্যাপী তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আমার প্রাণপ্রিয় জাসাস কর্মী, নেতৃবৃন্দ ও সিলেট-৬ আসনের প্রিয় জনগণ কিছুটা হতাশ হয়েছেন—তা স্বাভাবিক। তবে আমি বলব, ধৈর্য ধরুন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই আমাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাবেন। আমি অতীতেও দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখেছি, আজও সেটি অটুট আছে।”

হেলাল খান আরও লিখেন, “ধানের শীষ যার হাতেই থাকুক, তার হয়েই বিজয় ছিনিয়ে আনতে হবে। আমার জন্য বিবেক ও বিচক্ষণতার সঙ্গে দল নিশ্চয়ই বিবেচনা করবে। নমিনেশন না পেলেও আমি দলের আদর্শে অবিচল থাকব।”
তার বার্তায় তিনি আহ্বান জানান, “আমাদের লক্ষ্য একটাই—তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে দেশের পুনর্গঠন। নমিনেশন যেই পাক, ধানের শীষ এগিয়ে যাক—এটাই শেষ কথা।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়