শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ০২:০০ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের হামলার শিকার কপিল শর্মা

ফের তৃতীয়বারের মতো বন্দুকের নিশানায় ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মা। গাড়ি করে কয়েকজন দুষ্কৃতকারী এসে বাইরে থেকে এলোপাতাড়ি গুলি চালায় কপিলের ক্যাফেতে। প্রকাশ্যে এই হত্যার হুমকির ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে ভারতীয় বিনোদন জগতে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এই ঘটনা ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই উঠে আসে প্রশ্ন, আবার কি লরেন্স বিষ্ণোই গ্যাং এই হামলা চালিয়েছে? জল্পনা সত্যি করে কুখ্যাত বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য কূলদীপ সিন্ধু এবং গোল্ডী ঢিলো নামে ওই দুই সদস্য নিজেদের সমাজিকমাধ্যমে ঘটনার দায় স্বীকার করে আলোচনার জন্ম দিয়ে উঠে এসেছে আলোচনায়। সমাজিকমাধ্যমে বিষ্ণোই দলের ওই দুই সদস্য লেখেন, ‘আমি কূলদীপ সিন্ধু এবং গোল্ডী ঢিলো হামলার দায় নিচ্ছি।

সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই। কিন্তু যারা অনৈতিক কাজের সঙ্গে জড়িত, যারা সাধারণ মানুষকে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করে তারা সাবধান।‘

শুধু তাই নয়, এর আগেও ঘটনার দুটি হামলার দায় স্বীকার করে নেন বিষ্ণোই দলের দুই ব্যক্তি। তবে এ ঘটনায় কপিলের বাড়ি ও ক্যাফেতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে ভারতীয় পুলিশ।

২০২৫ সালের প্রথমের দিকে কানাডায় নিজের রেস্তোরাঁ খোলেন কৌতুকশিল্পী কপিল। তারপর থেকেই একের পর এক বিপত্তি। গত ৯ জুলাই ভোরের দিকে ক্যাফে খুলতেই গাড়ি করে কয়েকজন দুষ্কৃতকারী এসে বাইরে থেকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এরপর মাস না পেরোতেই করা হয় ফের হামলা। এই নিয়ে তৃতীয়বারের মতো হামলার স্বীকার হলেও ঘটনার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি কপিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়