শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৭:৫৯ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারজিস আলমকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে আলোচনায় প্রিন্স মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে ঘুমের ওষুধ খেয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন দেশের জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। রোববার (১২ অক্টোবর) দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ধারণা করা হচ্ছে, সম্প্রতি পঞ্চগড়ে এক রাজনৈতিক অনুষ্ঠানে সারজিস আলমের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়াতেই প্রিন্স মাহমুদ এমন মন্তব্য করেছেন। ওই অনুষ্ঠানে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে সারজিস বলেন, ‘এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব, তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।’ এই বক্তব্য প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এরপর প্রিন্স মাহমুদ তার ফেসবুক পোস্টে লেখেন, স্নেহের সারজিস, তোমার সম্ভবত ঘুম কম হচ্ছে। পারস্পরিক সম্পর্ক অবনতি মানসিক চাপ উদ্বেগ, অনিদ্রা অস্থিরতার কারণে সৃষ্ট বিষণ্ণতায় আর আবেগজনিত জটিলতায় ভুগছ বলে ধারণা করছি। ডাক্তারের পরামর্শমত রিভোট্রিল ২ এম জি বা লেক্সোটানিল খেয়ে দেখতে পারো।

সংগীতাঙ্গনের এই তারকার মন্তব্যে অনেকে একমত হলেও, কেউ কেউ এটিকে ব্যক্তিগত আক্রমণ বলে সমালোচনা করেছেন। এ ঘটনাকে ঘিরে রাজনীতি ও বিনোদন দুই অঙ্গনেই চলছে তুমুল আলোচনা। সূত্র: দৈনিক ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়