শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০১:২০ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের ভাবমূর্তি ও কাজ রক্ষা করতে এবার আদালতের দ্বারস্থ হলেন সুনীল শেঠি

নিজের ভাবমূর্তি ও কাজ রক্ষা করতে আদালতে আবেদন করেছেন বলিউড অভিনেতা সুনীল শেঠি। তার দাবি, বেশ কিছু ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম তার ছবি বিকৃত করছে এবং ভুল উদ্দেশ্য নিয়ে ব্যবহার করছে। 

কোনও বৈধতা ছাড়াই তার ছবি বিভিন্ন ব্যবসায় ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছেন সুনীল।

বোম্বে হাই কোর্টের কাছে সুনীলের আবেদন, অবিলম্বে ওই ওয়েবসাইটগুলোর বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়া হোক এবং তার ছবিগুলো সেখান থেকে সরিয়ে দেওয়া হোক।

বোম্বে হাই কোর্টের বিচারপতি আরিফ ডক্টর শুক্রবার সুনীলের আইনজীবী বীরেন্দ্র সরাফের আবেদন শুনেছেন। সুনীলের আইনজীবী দাবি করেছেন, অভিনেতা ও তার নাতির ভুয়া এবং বিকৃত ছবি সোশ্যালে ছড়িয়ে পড়েছে। 

সুনীলকে না জানিয়ে তার ছবি ব্যবহার করে অনেকেই উপার্জন করছেন বলেও জানিয়েছেন অভিনেতার আইনজীবী। এমনকি, কোনও অনুমতি ছাড়াই একটি বহুতল নির্মাণকারী সংস্থা ও একটি জুয়ার বিজ্ঞাপনেও সুনীলের ছবি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ।

এর আগে একই দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তাদের ছবি ও ভিডিও অনুমতি ছাড়াই বিভিন্ন ওয়েবসাইট বিকৃত করে ব্যবহার করছেন বলে জানিয়েছিলেন তারাও। যে কোনও ওয়েবসাইট বা যে কোনও প্লাটফর্ম যেন তাদের ছবি ব্যবহার করতে না পারে, সেই আর্জি ছিল অভিষেক ও ঐশ্বরিয়ার। সেই আবেদনের পক্ষেই রায় দিয়েছিল আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়