শিরোনাম
◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ১২:২৩ রাত
আপডেট : ১০ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালো নেই ইলিয়াস কাঞ্চন, লন্ডনে চলছে রেডিওথেরাপি ও কেমোথেরাপি

ভালো নেই ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। ব্রেইন টিউমারে আক্রান্ত এই অভিনেতা এখন লন্ডনে চিকিৎসাধীন; নিচ্ছেন রেডিওথেরাপি।

সম্প্রতি নায়কের জামাতা আরিফুল ইসলাম গণমাধ্যমে বলেন, ‘আব্বুর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। লন্ডনে আমাদের বাসায় আছেন। সপ্তাহে পাঁচ দিন রেডিওথেরাপি নিতে হচ্ছে, যাকে টার্গেট থেরাপি বলা হয়। পাশাপাশি তিনি ওরাল কেমোথেরাপিও নিচ্ছেন। এই চিকিৎসা চলবে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত।’

তিনি আরও জানান, রেডিওথেরাপি শেষ হওয়ার এক মাস পরই তার শারীরিক অবস্থা বোঝা যাবে। আপাতত চিকিৎসা নিয়মিতভাবে চলছে; তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।

প্রসঙ্গত, দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন ইলিয়াস কাঞ্চন। তার অভিনীত ‘বেদের মেয়ে জোছনা’ এখনও ঢালিউডের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্র। শুধু অভিনয় নয়, সামাজিক কর্মকাণ্ডেও রেখেছেন বিশেষ ভূমিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়