শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ০৯:৩৬ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বাচ্চাদের সামলাতে ব্যস্ত মিস্টার বিন

মিস্টার বিন খ্যাত রোয়ান অ্যাটকিনসন কৌতুক অভিনয় দিয়ে বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করেছেন। পর্দায় তার দেখা মিললেই যেন মন খারাপ উধাও। আনন্দের সংবাদ হলো এক পশলা হাসির ঝলক নিয়ে আবারও আসছেন মিস্টার বিন।

নেটফ্লিক্সে আসছে রোয়ান অ্যাটকিনসন অভিনীত ম্যান ভার্সেস বি-এর সিকুয়েল ‘ম্যান ভার্সেস বেবি’। চার পর্বের এই সিরিজে আগের মতোই ট্রেভর বিংলি চরিত্রে পাওয়া যাবে রোয়ান অ্যাটকিনসনকে। এ সিজনে তার মূল সংকট দুই শিশু। তাদের সামলাতে গিয়ে পদে পদে নাজেহাল মিস্টার বিন!

দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (৮ অক্টোবর) ম্যান ভার্সেস বেবি সিরিজের ফার্স্ট লুক প্রকাশ করেছে নেটফ্লিক্স। তাতে বাচ্চাদের সঙ্গে নানা মুহূর্তে দেখা গেছে রোয়ান অ্যাটকিনসনকে। 

নেটফ্লিক্স জানিয়েছে, ক্রিসমাস উপলক্ষে ১১ ডিসেম্বর থেকে এ প্ল্যাটফর্মে দেখা যাবে ম্যান ভার্সেস বেবি। অভিনয়ের পাশাপাশি উইল ভেডিসের সঙ্গে সিরিজটি লিখেছেন ও নির্দেশনাও দিয়েছেন রোয়ান অ্যাটকিনসন।

চার পর্বের এই সিরিজে আগের মতোই ট্রেভর বিংলি চরিত্রে পাওয়া যাবে রোয়ান অ্যাটকিনসনকে।

এ সিজনে তার মূল সংকট দুই শিশু। তাদের সামলাতে গিয়ে পদে পদে নাজেহাল মিস্টার বিন!

ম্যান ভার্সেস বি-তে বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতে গিয়ে খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল ট্রেভর বিংলির। তাই ওই কাজ ছেড়ে দিয়েছে। সিদ্ধান্ত নিয়েছে, লোভনীয় বেতনের কোনো প্রস্তাব না পাওয়া পর্যন্ত আপাতত হাউস কেয়ারটেকারের কাজে ফিরবে না। এক স্কুলে কেয়ারটেকারের চাকরি নিয়েছে বিংলি।

কয়েক দিন ধরে বিংলির মন বেশ প্রফুল্ল। কারণ, স্কুলে ক্রিসমাসের ছুটি শুরু হচ্ছে। তবে তার এই আনন্দের সময় বেশিক্ষণ স্থায়ী হয় না। শেষ ক্লাসের দিন স্কুলের আশপাশে নামপরিচয়হীন দুই শিশুকে খুঁজে পায় বিংলি। কোনো অভিভাবক না পাওয়ায় তার ওপরই পড়ে শিশুদের দেখাশোনার ভার। তাদের সামলাতে গিয়ে একের পর এক ঝামেলায় পড়ে বিংলি। নিজের ক্রিসমাসের ছুটি পণ্ড হয়ে যায়।

মিস্টার বিনকে শেষ দেখা গেছে ২০২২ সালে নেটফ্লিক্সে ‘ম্যান ভার্সেস বি’ ৯ পর্বের কমেডি সিরিজে। এতে এক মৌমাছিই ছিল মিস্টার বিনের যত ঝামেলার মূলে। বিশাল এক প্রাসাদে মৌমাছির সঙ্গে তার সেই যুদ্ধের গল্প বেশ আলোচিত হয়েছিল। 

সূত্র: ইত্তেফাক 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়