শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০৩:০২ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইলিয়াস কাঞ্চনের জন্য শিল্পী সমিতিতে দোয়া

অভিনেতা ইলাস কাঞ্চনের অসুস্থতার খবর প্রকাশ হতেই চলচ্চিত্র শিল্পীদের মধ্যে এক ধরনের দুঃখবোধ নেমে এসেছে। আর তাই সকল শিল্পীরা মিলেই আতোজন করলেন দোয়া মাহফিল।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে তার সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সমিতির সভাপতি মিশা সওদাগরের উদ্যোগে আয়োজিত এই দয়া মাহফিলে যোগ দেন প্রবীণ ও নবীন শিল্পীরা।

সকলে একসঙ্গে হাত তুলে দোয়া করেন—ইলিয়াস কাঞ্চন যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

দোয়া শেষে আবেগঘন কণ্ঠে মিশা সওদাগর বলেন, “ইলিয়াস কাঞ্চন শুধু একজন অভিনেতা নন, তিনি আমাদের অনুপ্রেরণা। একজন সচেতন নাগরিক ও সমাজকর্মী হিসেবে তিনি যে অবদান রেখেছেন, তা অনন্য। তার অসুস্থতার খবর শুনে আমরা গভীরভাবে ব্যথিত।

আল্লাহর কাছে তার পূর্ণ সুস্থতা কামনা করছি।”

প্রায় ১০ দিন আগে অভিনেত্রী রোজিনার কাছ থেকে প্রথমবার ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর পান মিশা সওদাগর। পরিবারের অনুরোধে তখন বিষয়টি প্রকাশ করেননি। তবে ভেতরে ভেতরে উদ্বেগে ছিলেন এবং ব্যক্তিগতভাবে নিয়মিত দোয়া করছিলেন।

পরবর্তীতে কাঞ্চনের পরিবার আনুষ্ঠানিকভাবে খবর জানালে, শিল্পী সমিতি থেকে সম্মিলিত দোয়ার উদ্যোগ নেওয়া হয় বলেও জানান মিশা সওদাগর।

দোয়া মাহফিলে উপস্থিত শিল্পীরাও আবেগাপ্লুত হয়ে প্রিয় সহকর্মীর দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্যের প্রার্থনা করেন।

উল্লেখ্য, ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন। ব্রেন টিউমারের কারণে আগস্ট মাসে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এখন অনকোলজিস্ট ভিনায়ার তত্ত্বাবধানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়