শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ১১:০৩ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

প্রতারণার ফাঁদে নুসরাত ফারিয়া: নিজের নামে ভুয়া আইডি খুলে টাকা চাইছে চক্র!

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সাধারণত কাজ নিয়েই আলোচনায় থাকেন। যদিও মাঝে আইনি জটিলতায় জড়িয়েছিলেন তিনি। এবার প্রতারণার অভিযোগ তুললেন এই অভিনেত্রী। ফারিয়ার দাবি, তার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া প্রোফাইলের মাধ্যমে প্রতারণা করা হচ্ছে।

আজ বিকেলে একটি পোস্ট করেছেন ফারিয়া। তিনি লিখেছেন, ‘সবার দৃষ্টি আকর্ষণ করছি। কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে। এটা সম্পূর্ণ প্রতারণা। আমার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।’

সবাইকে সতর্ক করে অভিনেত্রী লিখেছেন, ‘দয়া করে প্রতিক্রিয়া দেবেন না, কাউকে টাকা পাঠাবেন না এবং এমন প্রোফাইল রিপোর্ট করুন। নিরাপদ থাকুন।’

অভিনেত্রীর এই পোস্ট প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। অসংখ্য ভক্ত ও অনুসারী মন্তব্যে ফারিয়ার পাশে দাঁড়ান এবং প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

নুসরাত ফারিয়া তার পোস্টে সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। বলেন, যে কোনও অফিশিয়াল তথ্য বা যোগাযোগ শুধুমাত্র তার ভেরিফায়েড প্রোফাইল বা অফিসিয়াল জানা অন্য কোথাও থেকে নয়।

উল্লেখ্য, নুসরাত ফারিয়া একাধারে অভিনেত্রী, উপস্থাপক ও গায়িকা। ‘আশিকি’, ‘বাদশা’, ‘বিবাহ অভিযান’, ‘পাতালঘর’সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বর্তমানে তিনি ছোটপর্দা ও সংগীতজগতেও নিয়মিত সক্রিয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়