শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩১ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৩ বছরে প্রথমবার শাহরুখের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার

৩৩ বছরের বর্ণাঢ্য অভিনয় জীবনে বলিউড বাদশা শাহরুখ খানের হাতে প্রথমবার উঠল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ভারতের শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত হলেন তিনি। তার হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাটলি কুমার পরিচালিত 'জওয়ান' সিনেমার জন্য এই পুরস্কার পেলেন তিনি। 

'দিওয়ানা' থেকে 'ডানকি'- নানা আমেজের সিনেমা দিয়ে তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে প্রতিনিধিত্ব করছেন, বক্স অফিসে রাজত্ব করছেন। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। 

বলিউড দাপিয়ে বেড়ানোর আগে শাহরুখের প্রথম পরিচিতি আসে টেলিভিশন থেকে। ১৯৮৯ সালে 'ফৌজি' ধারাবাহিকে লেফটেন্যান্ট অভিমন্যু রাইয়ের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। 

এরপর ১৯৯২ সালে 'দিওয়ানা' সিনেমার মধ্যমে বলিউডে অভিষেক। 

'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে', 'স্বদেশ', 'চাক দে ইন্ডিয়া', 'মাই নেম ইজ খান', 'রইস', 'ডন', 'পাঠান', 'জাওয়ান' ও 'ডানকি' দিয়ে প্রমাণ করেছেন- তিনি কেবল তারকাই নন, অভিনেতাও। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়