শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৫৫ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবার জন্মদিনে স্মৃতিচারণ: ‘তুমি আমাদের ছেড়ে গেলে’— সৃজিত

ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জি। একের পর এক ভিন্ন ধারার সিনেমা উপহার দিয়ে চলেছেন দর্শকদের। জীবনের সমস্ত সাফল্যের মাঝেও আর পাঁচটা সন্তানের মতোই বাবার কথা ভীষণই মনে পড়ে এ পরিচালকের।

তার পরিচালিত ছবি দেখলে কতটা খুশি হতেন তার বাবা, প্রশ্ন জাগে নিজের মধ্যেই। বাবার জন্মদিনে আবেগঘন একটি পোস্টে সেই কথাই তুলে ধরেছেন সৃজিত।

‘এক যে ছিল রাজা’ ছবিটি মুক্তির পরে বাবাকে হারিয়েছিলেন সৃজিত। বাবার একটি পুরোনো ছবি পোস্ট করে জন্মদিনে সৃজিত লেখেন, ‘এক যে ছিল রাজা মুক্তির পরেই তুমি আমাদের ছেড়ে চলে গেলে।’

তার কথায়, ‘ইতিহাসের প্রতি তোমার ভালোলাগার কারণে বেশ কিছু ছবি তুমি দেখতে পারতে। একে একে মুক্তি পেয়েছে ‘গুমনামি’, ‘পদাতিক’-এর মতো ছবি। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ও ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ও মুক্তির অপেক্ষায়।’

সৃজিত আরও লিখেছেন, ‘তুমি নিশ্চয়ই ছবিগুলো দেখেছো। কয়েক বছরের মধ্যে এর উত্তর জানব। আবারও তোমার সঙ্গে আমার দেখা হবে। তাই আপাতত শুভ জন্মদিন।’

প্রসঙ্গত, এ বছর পূজায় বড় পর্দায় তার ছবি মুক্তি না পেলেও হইচই-এ মুক্তি পেতে চলেছে ‘ফেলুদা ফেরত: যত কাণ্ড কাঠমান্ডুতে’। এ ছাড়াও চলতি বছরের ডিসেম্বরে একদিকে যেমন মুক্তি পাওয়ার কথা ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ও ২০২৬ সালের ১ মে মুক্তি পাবে ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। উৎস: ঢাকা পোস্ট 

  • সর্বশেষ
  • জনপ্রিয়