শিরোনাম
◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৯ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহেনশা অমিতাভকে বাঁচাতে ২০০ জন ৬০ ব্যাগ রক্ত দিয়েছিলেন

বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন প্রায়ই গণমাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়ায় তার স্বাস্থ্য সমস্যা নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি কয়েক বছর আগে, ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে জানিয়েছিলেন কীভাবে হেপাটাইটিসে আক্রান্ত হয়েছিলেন।

অমিতাভ বচ্চন ১৯৮৩ সালের ‘কুলি’ সিনেমার সেটে শুটিং চলাকালে মারাত্মক আহত হয়েছিলেন। তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করা হয়েছিল। নবাগত পুনিত ইসরোর ঘুষি সামান্য এদিক-ওদিক হয়ে যাওয়ায় এতটাই আঘাত পেয়েছিলেন অমিতাভ যে কোমায় চলে গিয়েছিলেন। মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর ফিরে আসেন তিনি। কিন্তু হাসপাতালেই তার শরীরে হেপাটাইটিস বি প্রবেশ করে।

‘কেসিবি’তে কুলির সেটের দুর্ঘটনা সম্পর্কে কথা বলেছিলেন বিগ বি, তিনি শেয়ার করেছিলেন যে দুর্ঘটনার পরে যখন হাসপাতালে ভর্তি হন। তখন রক্ত সঞ্চালনের মাধ্যমে তিনি হেপাটাইটিসে আক্রান্ত হয়েছিলেন। তিনি বলেন, ‘দুর্ঘটনার পর আমার প্রচুর রক্তের প্রয়োজন ছিল, প্রায় ২০০ জন লোক রক্ত দান করেছিল এবং ৬০টি রক্তের ব্যাগ ছিল। এবং তাদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন যিনি হেপাটাইটিস বি ভাইরাস বহন করছিলেন, যা সেইসময় সনাক্ত করা যায়নি। এটা আমার শরীরে প্রবেশ করেছে। এটি ১৯৮২ সালে ঘটেছিল। এবং ২০০৫ সালে, একটি সাধারণ চেকআপের সময় ধরা পরে। জানতে পারি আমার লিভারের ৭৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। আমি ২৫ শতাংশ লিভার নিয়ে বেঁচে আছি’। তিনি আরও বলেন, সময়মতো নির্ণয় না হলে এ ধরনের রোগ বিপজ্জনক হতে পারে।

এছাড়াও যক্ষ্মার মতো রোগেও আক্রান্ত হয়েছেন অমিতাভ। অভিনেতা নিজের মুখেই জানান, ২০০০ সালে তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছিলেন। সংবাদ সংস্থা ‘পিটিআই’কে উদ্ধৃত করে তিনি বলেছিলেন, ‘২০০০ সালে আমার টিবি ধরা পড়েছিল এবং প্রায় এক বছর ধরে খুব কঠোর চিকিৎসার মধ্য দিয়ে গিয়েছিলাম। যেদিন আমি টিভি শো কেবিসি শুরু করতে যাচ্ছিলাম সেদিনই আমি টিবিতে আক্রান্ত হয়েছিলাম। এটি মেরুদণ্ডের টিবি ছিল। এটি খুব অস্বস্তিকর। আপনি বসতে বা শুয়ে থাকতে পারবেন না। বেশিরভাগ সময়, আমি যখন গেম শো উপস্থাপক করছিলাম তখন বেঁচে থাকার জন্য আমি দিনে ৮ থেকে ১০টা ব্যথানাশক ওষুধ খেতাম।’

ভারতের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রচারাভিযানের অংশ নেন অমিতাভ। চিকিৎসা সংক্রান্ত তথ্য় জনগণের কাছে পৌঁছে দিতে সব সময়ই তিনি এগিয়ে আসেন। এর অন্য়তম কারণ তার নিজের জটিল রোগের ইতিহাস। টিবি রোগ নিয়েও সচেতনতামূলক প্রচারণা করেছেন শাহেনশা। তিনি বলেন, ‘যখন আমি বলি যে আমি টিবি থেকে বেঁচে আছি, তখন মনে হয় আমি বিমান দুর্ঘটনা বা নৌকা ডুবে যাওয়ার কারণে বেঁচে গেছি। আপনি যদি এটি থেকে বেঁচে যান তবে আপনি যা বলছেন সেটা অনেককে শক্তি দেয়।’

অমিতাভ বর্তমানে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৭ নম্বর সিজন উপস্থাপনা করছেন। তাকে শেষবার দেখা গেছে টিজে জ্ঞানভেল নির্মিত ‘ভেট্টাইয়ান’ সিনেমায়। এতে আরও অভিনয় করেছিলেন রজনীকান্ত, ফাহাদ ফাসিল, রানা দাগ্গুবাতি, মঞ্জু ওয়ারিয়র প্রমুখ। উৎস: জাগো নিউস ২৪ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়