শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪১ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে

অনলাইনে বেআইনি বেটিং অ্যাপের প্রচার ও অর্থ লেনদেনকে ঘিরে তদন্তের আওতায় এসেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা এবং টলিউড তারকা ও এমপি মিমি চক্রবর্তী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) উর্বশীকে আগামী ১৬ সেপ্টেম্বর এবং মিমিকে ১৫ সেপ্টেম্বর দিল্লির সদর দফতরে হাজিরা দিতে নোটিশ পাঠিয়েছে।

ইডি জানিয়েছে, এই বেটিং অ্যাপের মাধ্যমে অর্থ পাচারের আশঙ্কায় তদন্ত চালানো হচ্ছে। ইতোমধ্যে একাধিক হাই-প্রোফাইল ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না ও শিখর ধাওয়ান।

তদন্তকারীদের মতে, অ্যাপটির প্রচার ও এর সঙ্গে যুক্ত আর্থিক লেনদেনে সেলিব্রেটিদের সম্ভাব্য ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য উর্বশী ও মিমিকে ডাকা হয়েছে।

এর আগেও অঙ্কুশ হাজরা-সহ একাধিক তারকার নাম এই বেআইনি বেটিং চক্রে উঠে এসেছে। অভিযোগ রয়েছে, তারা অ্যাপটির প্রচারের সঙ্গে জড়িত ছিলেন। সূত্র: যুগান্তর 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়