শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৮ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়ালালামপুরে শুভ-অন্তরা, ভাইরাল ‘ব্যাচেলর পয়েন্ট’ জুটি

‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় চরিত্র ‘শুভ’ এবং ‘অন্তরা’র রসায়ন দর্শকের কাছে এখনও আলোচনার বিষয়। ধারাবাহিকটিতে সেই দুই চরিত্রে অভিনয় করেছিলেন মিশু সাব্বির ও ফারিয়া শাহরিন। তবে এবার দীর্ঘদিন পর তাদের দেখা মিলল একসঙ্গে। তবে নাটকের সেটে নয়, মালয়েশিয়ার কুয়ালালামপুরে।

শনিবার দুপুরে নিজ ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন মিশু সাব্বির। ছবিগুলোতে দেখা যায়, মালয়েশিয়ার বুকিত বিনতাং এলাকায় অভিনেত্রী ফারিয়া শাহরিনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তিনি; নানা ভঙ্গিতে ছবি তুলেছেন এ জুটি। ক্যাপশনে মিশু লেখেন— ‘অন্তরা যখন বিদেশ ঘুরে শুভর সঙ্গে।’

ছবিগুলো প্রকাশ হতেই মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। অনেকে লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্টে আবার একসঙ্গে দেখতে চাই।’ কেউ কেউ মন্তব্য করেছেন, ‘বাস্তব জীবনেও শুভ-অন্তরার কেমিস্ট্রি দেখতে ভালো লাগছে।’ সূত্র: ঢাকা পোস্ট 

  • সর্বশেষ
  • জনপ্রিয়