শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫০ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘দেহ ব্যবসা করে সব টাকা কামিয়েছি’, আদালতে যে স্বীকারোক্তি দিয়েছিলেন ভারতের শীর্ষ অভিনেত্রী!

বলিউডে ২০ বছর রাজত্ব করেছেন, একটানা ৪০ বছর কাজ করেছেন। গুরু দত্ত, অশোক কুমার, দিলীপ কুমার, রাজকুমার, মনোজ কুমার, রাজেশ খান্না থেকে অমিতাভ বচ্চনের মতো বড় শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। উপহার দিয়েছেন অনেক সুপারহিট ছবি। বলছিলাম, একসময়ের শীর্ষ অভিনেত্রী মালা সিনহার কথা।

কথিত আছে যে একজন শীর্ষ অভিনেত্রী হওয়া সত্ত্বেও তিনি ছিলেন অত্যন্ত কৃপণ। লাখ লাখ কোটি টাকা আয় করা নায়িকা নিজেই ঘরের সব কাজ করতেন। অর্থ অপচয় এড়াতে চাকরও রাখতেন না। ছয়ের দশকের সুপারহিট অভিনেত্রীর উত্থানটা ছিল উল্কাগতির মতো। কিন্তু একটা ভুলেই শেষ হয়ে যায় তার ক্যারিয়ার। সুপারহিট ছবির নায়িকার কেলেঙ্কারি ফাঁস হতেই শিউরে ওঠে ভক্তরা।

ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, সালটা ১৯৭৮। তখন মালা সিনহার সিনে ক্যারিয়ার মধ্যগগণে।

হঠাৎই আয়কর দপ্তরের কর্তারা হানা দিল অভিনেত্রীর বাড়িতে। মালার বাথরুম থেকে উদ্ধার হলো ১২ লাখ টাকা! সেই সময় ১২ লাখ ছিল অনেক টাকা। তার সঠিক হিসাব দিতে পারেননি অভিনেত্রী। এই ঘটনা বিনোদন দুনিয়ায় হইচই ফেলে দিয়েছিল। যার রেশ পৌঁছেছিল আদালত চত্বরে।

সেই সময় খবরে এসেছিল, মালা সিনহা কাঠগড়ায় দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠেছিলেন, ‘সব টাকা দেহ ব্যবসা করে কামিয়েছি!’ যা শুনে চমকে যান উপস্থিত সবাই। বিচারক নিজেও বেশ হতভম্ব হয়ে পড়েন এ কথা শুনে।

শোনা যায়, মালা সিনহাকে তার বাবা ও আইনজীবী পতিতাবৃত্তির এই মিথ্যা গল্প বলার পরামর্শ দিয়েছিলেন। মালা সিনহাও নাকি তার বাবা ও আইনজীবীর পরামর্শ মেনে চলেন। মালা আদালতে জানিয়েছেন যে তিনি এই টাকা পতিতাবৃত্তির মাধ্যমে অর্জন করেছিলেন।ভেবেছিলেন এটা বললেই হয়তো বেঁচে যাবেন তিনি।

তবে শেষ রক্ষা হয়নি। মোটা অঙ্কের টাকা জরিমানা দিতে হয়েছিল তাকে। মুহূর্তের মধ্যে তার ভাবমূর্তি নষ্ট হয়ে যায় এবং ধীরে ধীরে চলচ্চিত্রের সংখ্যা কমে যায়। বলতে গেলে, সেই ঘটনার পরই ক্যারিয়ারের গ্রাফ নিচের দিকে যায় অভিনেত্রীর। যে ঘটনা আজও আলোচিত বলিউড অঙ্গনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়